আপনি কি স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখেছেন, তাহলে আপনার জীবনে সাফল্যের সময় শুরু
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি স্বপ্নের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা অবচেতন মনে যা দেখি বা ভাবি সেটাই আমাদের কাছে স্বপ্ন আকারে ধরা দেয়। কিছু স্বপ্নের শুভ ইঙ্গিত হয় আবার কিছু স্বপ্নের অশুভ ইঙ্গিত হয়। জন্মাষ্টমীর দিন জেনে নিন শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখলে জীবনে কী কী সুবিধা আসতে পারে বা কী কী সাফল্য আপনার জীবনে আসতে পারে। শ্রীকৃষ্ণের কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ হোক তা জেনে নিন।

স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখা
স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখা খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই স্বপ্ন যে ব্যক্তি দেখেন তার জীবনে কোন সুখের সময় আসতে চলেছে। তিনি যেকোনও কাজে সাফল্য পেতে পারেন। জীবনে অনেক উন্নতি করতে পারেন বা পরিবারে কোন কারোর চাকরি হবার সম্ভাবনা রয়েছে। তাই এই স্বপ্ন দেখা খুব শুভ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।

কৃষ্ণের বাঁশি বাজানো দেখা
ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হল বাঁশি। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন গোপীগণের দল নাচতেন। স্বপ্নে কৃষ্ণের বাঁশি বাজানো দেখা কিন্তু অত্যন্ত শুভ। এই স্বপ্ন সকলে দেখেন না। কিন্তু যে ব্যক্তি এই স্বপ্ন দেখেন তিনি খুব ভাগ্যবান বলেই বিবেচিত। এটি দেখলে জীবনে আপনার জীবনে তাহলে কোন অভাব থাকবে না। স্বপ্ন দেখে প্রথমেই কাউকে বলবেন না। কারণ বলে দেওয়া স্বপ্ন কখনোও সত্যি হয় না। এই স্বপ্ন দেখার পর দেবতাকে একটা বাঁশি দিন। তাতে তিনি আরও খুশি হবেন। সেই সঙ্গে আপনার ওপর আরও আশীর্বাদ করবেন। আপনি জীবনে দেবতার কৃপায় অনেকটা সাফল্য লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে।

কৃষ্ণের গোপীগণের সঙ্গে গল্প
যদি স্বপ্নে কোন ব্যক্তি দেখেন শ্রীকৃষ্ণ গুপীগণের সঙ্গে নাচছেন বা তাদের সঙ্গে গল্প করছেন, সেই স্বপ্ন দেখা খুব শুভ। এই স্বপ্ন দেখলে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাবেন। আপনি তাছাড়াও বন্ধুদের সঙ্গে দারুন সময় কাটানোর সময়। আপনার জীবনের সব দুঃখ চলে যাবে। আপনার জীবনের সুখ আসবে। পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। এবং কর্মক্ষেত্রে আপনার শুভ পরিবর্তন আসবে। জীবনে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজে বাধার সৃষ্টি হবে না। যে কোনও কাজে সাফল্য লাভ করতে পারবেন। পরিবারের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications