দ্বিতীয় সূর্যগ্রহণের সময় ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতকদের
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অক্টোবর মাসের ১৪ তারিখ ঘটবে। জ্যোতিষশাস্ত্রে যেকোনও গ্রহণেরই কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। গ্রহণের বিশেষ প্রভাব পড়বে সকল রাশির জাতক জাতিকাদের ওপর।
দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে শনিবার, অশ্বিনী অমাবস্যায়। এসময় কিছু রাশির জাতক-জাতিকারা জীবনে শুভ সময় শুরু হবে, আবার অশুভ সময়ও শুরু হবে। কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

বছরের দ্বিতীয় সূর্যগ্রহনের সময় মেষ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার সকলের সঙ্গে নানান অশান্তি বাড়তে থাকবে। চাকরিতে আপনি কোনও সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয় আপনার কোনও কাজে তেমন সফলতা আসবেনা। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে আপনাকে।
বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেই ব্যর্থ হবেন। তাই আপনার মানসিক চাপের সৃষ্টি হবে। কিন্তু মানসিক চাপের থেকে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা হার্ট বা কিডনি সমস্যায় ভুগছেন তাদের শরীর আরোও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় ব্যবসায় আপনাদের বিনিয়োগ না করাই ভালো।

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের সময় সিংহ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে না। এসময়ে আপনার ক্ষতি করতে পারে আপনার শত্রুরা, আর্থিকভাবে আপনি লাভবান হবেন না। কোন কাজেই সফলতা মিলবে না। তাই দূরে কোথাও আপনার ঘুরতে না যাওয়াই ভালো। সঙ্গিনীর সঙ্গে নানান অশান্তি লেগে থাকবে আপনার।
কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে ততটা লাভ হবে না। এসময়ে আপনারা কোন খারাপ সংবাদে আরোও ভেঙে পড়তে পারেন। আর্থিক ও মানসিকভাবে নানান সমস্যার মধ্যে পড়বেন। শুধু তাই নয় এসময় আপনার মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার মনোমালিন্য হবার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। আপনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। শুধু তাই নয় সকলের সঙ্গে তর্কবিতর্ক এড়িয়ে চলুন। আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে কোনও কাজেই সেভাবে এগিয়ে যেতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে আপনাকে প্রত্যেকটি কাজ করতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications