কবে ঘটবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, জানুন সময়, কোন কাজ এই সময়ে এড়িয়ে চলবেন, জানেন
জোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে, তা সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ। গ্রহণ নিয়ে কিন্তু মানুষের অনেক বিশ্বাস রয়েছে, এমন অনেক কাজ আছে যেগুলি গ্রহণের সময়ে করা যায় না, আবার অনেক আচার-বিচার আছে যেগুলি মেনে চললে সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব কারোর ওপর পড়ে না। চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে ১৪ অক্টোবর।
জ্যোতিষীদের মতে, এই সূর্যগ্রহণ হবে কঙ্কনাকৃত সূর্যগ্রহণ। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে ঘটবে এই গ্রহণ, তাই এই গ্রহণ বিশেষ হতে চলেছে। এই সময়ে কোন কোন কাজ করতে বারণ করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

১৪ অক্টোবর বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই দিনটি শনিবার পড়েছে। রাত ৮ টা ৩৪ মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ। ৬ ঘন্টার বেশি সময় ধরে চলবে, এই গ্রহণ মধ্যরাত অর্থাৎ ২ টো ২৫ মিনিট পর্যন্ত চলবে। আশ্বিন মাসের অমাবস্যায় কন্যা রাশিতে এবং চিত্রা নক্ষত্রে ঘটবে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহন।
বছরের প্রথম সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যায়নি, তাই সূতক সময়ও কিন্তু বৈধ হয়নি। তবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ব্রাজিল, প্যারাগুয়ে, জ্যামাইকা, হাইতি, পেরু, উরুগুয়ে, ইকুয়েডর, ভেনিজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র, ডোমিনিকা, বাহামা, নিকারাগুয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, কানাডা, গুয়াতেমালা, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, কিউবা, বার্বাডোস, অ্যান্টিগুয়া।

১৪ অক্টোবর মাসে যে সূর্যগ্রহণ ঘটবে তা হল বৃত্তকার। এই সূর্যগ্রহণে চাঁদ আসবে সূর্যের মাঝখানে। ফলে সূর্যগ্রহণের সময় একটি বলয়ের মতো আকৃতি তৈরি হয়। তাই এটিকে বৃত্তাকার সূর্যগ্রহণও বলা হয়।

সূর্যগ্রহণের সময় কোন কোন কাজ এড়িয়ে চলবেন, দেখুন
১) খালি চোখে কখনোই সূর্যগ্রহণ দেখবেন না।
২) গ্রহণের সূতক সময়ে ভগবানের মূর্তি স্পর্শ করবেন না।
৩) সূর্যগ্রহণের সময় কোন কিছু খাবেন না।
৪) এই সময়ে নখ ও চুল কাটবেন না।
৫) গর্ভবতী মহিলারা গ্রহণের সময় ধারালো জিনিস ব্যবহার করবেন না।
৬) দেবতার মন্ত্র ও স্তোত্র জপ করুন।
৭) জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য গ্রহণের সময় ঘুমানো উচিত না।
৮) ছুঁচে কখনোই সুতো পড়াবেন না। এটি খুব খারাপ বলে মনে করা হয়।
৯) তাছাড়া সূর্য গ্রহণের সময় কোথাও ঘুরতে যাবেন না।
১০) শারীরিক সম্পর্ক কখনোই লিপ্ত হবেন না।












Click it and Unblock the Notifications