এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কেন বিশেষ হতে চলেছে, জানুন দিনক্ষণ, সময়
জ্যোতিষশাস্ত্রে, গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। প্রতিবছর চারটি গ্রহণ হয়। দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপর। ২০২৪ সালেও দুটি সূর্যগ্রহণ ঘটবে। বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটছে ৮ এপ্রিল।
এবার দ্বিতীয় সূর্যগ্রহণের পালা। অক্টোবর মাসের দু’তারিখ চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে। এদিনই পড়েছে সর্বপিতৃ অমাবস্যা। আশ্বিন মাসে এই আমাবস্যা পড়ায় একে বলা হয় সর্বপিতৃ অমাবস্যা। এটি পিতৃপক্ষের শেষ দিনেই হয়। সূর্যগ্রহণ শুরু হবে ২ অক্টোবর ৯ টা ১৩ মিনিট থেকে। শেষ হবে ৩টে ১৭ মিনিটে। মোট সূর্যগ্রহণ হবে ৬ ঘন্টা ৪ মিনিট।

- কোথা থেকে দেখা যাবে গ্রহণ
সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না। তাই সূতক সময়ও কিন্তু বৈধ হবে না। ২০২৪ সালে সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও বিশ্বের নানান দেশ থেকে এই গ্রহ দেখতে পারবেন সকলে। যেমন- দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, ফিজি, চিলি, পেরু, অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ।
- কেন দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে
চলতি বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে বৃত্তাকার। এই সূর্যগ্রহণকে রিং অফ ফায়ার বলা হয়। বলা হয়, চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে এলেও সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতেও সক্ষম হয় না। এই সময় একটি সোনার বলয় তৈরি হয়। চলতি বছর সকলে দ্বিতীয় সূর্যগ্রহণে রিং অফ ফায়ার দেখতে পাবেন। তাই দ্বিতীয় সূর্যগ্রহণ খুব বিশেষ হতে চলেছে।
- এই কাজগুলি করবেন না
১) গ্রহণের সময় গর্ভবতী মহিলারা বাইরে বেরোবেন না। কোনোও রকম সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং নেতিবাচক প্রভাব যেন আপনার ওপর না পড়ে সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আপনাকে।
২) গ্রহণ শুরু হওয়ার আগেই খেয়ে নেবেন। যদি কোনও খাবার থাকে তাহলে তাতে তুলসী পাতা দিয়ে রাখবেন।
৩) গ্রহণের সময়ে ধারালো কোনও জিনিস ব্যবহার করবেন না।
৪) এই সময়ে ঠাকুরের নাম করবেন, খারাপ চিন্তা করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications