Sawan Vastu Tips: শ্রাবণ মাসে ভোলেবাবার কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি

জ্যোতিষশাস্ত্রে (astrology) শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, ১৮ জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। এই সময় শিব ঠাকুরের বিশেষ পুজো করা হয়। বলা হয়, যে সকল ব্যক্তি এই সময়ে শিবের বিশেষ পুজো করেন, তাদের আর্থিক দিকে অভাব হয় না। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারেন।

যদি আপনি এই মাসে এমন অনেক কাজ আছে যেগুলি করেন বা শিব ঠাকুরের ছবি বাড়িতে আনেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে শিব সংক্রান্ত এই টিপসগুলি মেনে চলুন।

Sawan Vastu Tips

কোন দিকে ভোলেবাবার ছবি রাখবেন

বাড়ির উত্তর দিকে শিবের ছবি রাখলে আপনার জীবনে সাফল্য আসবে। শিবের বাসস্থান উত্তর দিক, তাই জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, আপনি আপনার ঘরে যদি শিবের মূর্তি উত্তর দিকে রাখেন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। শুধু তাই নয়, আপনার আর্থিক সংকটও কিন্তু কেটে যাবে। শ্রাবণ মাসের আপনি আপনার বাড়িতে ভগবান শিব, পার্বতী ও ভগবান গণেশ এবং কার্তিকের ছবি একসঙ্গে ছবি বাড়িতে এনে রাখেন, তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। এটি আপনার আর্থিক দিকে যেমন উন্নতি করবে, ঠিক তেমনই জীবনে আনবে সাফল্যও। আপনার পরিবারের সকলের সঙ্গে সকলের সুসম্পর্ক বজায় থাকবে।

দেবতা শিবের রাগী ছবি রাখবেন না

কখনোই ভগবান শিবের রেগে যাওয়া ছবি বাড়িতে আনবেন না। এই ছবি বাড়িতে রাখলে আপনার আর্থিক দিকে যেমন ক্ষতি হবে, তেমন পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। কারোর সঙ্গে কারোই ভালোভাবে থাকতে পারবেন না। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন না।

Sawan Vastu Tips

শ্রাবণ মাসে দেবতাকে এগুলি নিবেদন করবেন না

জ্যোতিষশাস্ত্রে, শ্রাবণ মাসে কখনোই ভোলেবাবাকে ভাঙা চাল, সিঁদুর, হলুদ, তুলসী, পাতা, শঙ্খ, কেতকী, চম্পা ফুল নিবেদন করবেন না। এতে দেবতার শিব কিন্তু খুব রেগে যান।

ঘর- বাড়ি পরিষ্কার রাখুন

শ্রাবণ মাসের প্রত্যেক দিন সকাল বেলা ঘুম থেকে উঠে আপনি আপনার বাড়ি পরিষ্কার করুন। একদমই ঘরে নোংরা রাখবেন না। যে ঘরে দেবতার মূর্তি বা ছবি রয়েছে, সেই ঘর পরিষ্কার করুন। তবেই, ভোলেবাবা আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন। তাছাড়াও আপনার অগোছালো ঘর বা নোংরা ঘরের জন্য আপনার বাড়িতে বাস্তু ত্রুটি সৃষ্টি হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+