Sawan Month 2023: শিবের কৃপায় জীবনে সুখী হন কোন রাশির ব্যক্তিরা
শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। এই মাসের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন শিবভক্তরা, কারণ এমাসে দেবতার শিবের বিশেষ পুজো করা রীতি রয়েছে।
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি এই মাসের শিবের কৃপা পান তাঁদের জীবনে সফলতা লেগেই থাকে,। সর্বদাই ভলেবাবার কৃপা পান এই রাশির ব্যক্তিরা। জানুন তাঁরা কারা।

কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি হলে চন্দ্র। এই গ্রহের শুভ কৃপা এরা সর্বদাই পেয়ে থাকেন, ভোলেবাবার কৃপায় এদের জীবনে সাফল্য লেগে থাকে। এই সময় আপনার সহকর্মীদের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। দূরে ঘুরতে যেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়ার কারণে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। প্রত্যেকটি কাজে আপনি সফল হতে পারবেন। আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারেন। সকল কাজে এগিয়ে যেতে পারেন এই রাশির ব্যক্তিরা। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ও বেলপাতা নিবেদন করুন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিরা শিবের বিশেষ কৃপা পেয়ে থাকেন। বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল। তাই শ্রাবণ মাসে শিব ঠাকুরের পূজা আপনাদেরকে করতেই হবে। তবেই আপনি শিবের কৃপা বজায় রাখতে পারবেন। এই রাশির ব্যক্তিরা। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। আর্থিক অবস্থা ভালো যাবে আপনার। যেকাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। শিব ঠাকুরের পুজো করবার সঙ্গে সঙ্গে আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে।
মীন রাশি
মীন রাশির অধিপতি হল বৃহস্পতি, ভোলেবাবা ও মা লক্ষ্মীর কৃপা পেয়ে থাকেন। মীন রাশির ব্যক্তিরা সকল কাজে এগিয়ে যেতে পারেন। জীবনে এরা বিলাসবহুলভাবে জীবনযাত্রা পছন্দ করেন। আর্থিকভাবে এটা কখনোই পিছিয়ে থাকেন না। শ্রাবণ মাসের প্রতি সোমবার আপনারা দেবতার পূজো করবেন, শিব ঠাকুরের পূজা করা উচিত। সেই সঙ্গে শিবের মাথায় বেল পাতা দেওয়া উচিত, এসময় যদি আপনি পারেন গরিবদের আপনার সাধ্য মতন কিছু দান করবেন। তাহলে দেবতা খুশি হবেন এবং আপনার আর্থিক দিয়ে উন্নতি হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications