Sawan 2023 Rashifal: শ্রাবণ মাসে শিবের কৃপায় আর্থিক লাভ হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এমাসে শিব ঠাকুরের বিশেষ পুজো করেন শিব ভক্তরা। জুলাই মাসের ৪ তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে শ্রাবণ মাস। ১০ জুলাই পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে, ১৯ বছর পর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে শ্রাবণ মাসে.
এই সময় শশ রাজযোগ, গজকেশরীযোগ লক্ষ্মী নারায়ণযোগ তৈরি হবে। সেই সঙ্গে তৈরি হবে বুধাদিত্য রাজযোগও। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জানুন কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে।

তুলা রাশি
তুলা রাশির (Libra) জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় শুরু। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা নতুন ব্যবসা করছেন বা ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন, অর্থ বিনিয়োগ করতে পারেন সেখান থেকে আপনাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার কোথাও যদি টাকা আটকে থাকে সেখান থেকে টাকা পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। এসময় আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন।

সিংহ রাশি
শ্রাবণ মাসের সিংহ রাশির (Leo) ব্যক্তিদের জন্য খুব ভালো সময়। এই সময় আপনি কোনও সুখবরে বেশ স্বস্তি পাবেন। পুরনো যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বের হতে পারবেন আপনি। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনি নতুন সম্পত্তি, গাড়ি, বাড়ি কিনতে পারেন। পিতা-মাতার পূর্ণ সমর্থন পাবেন আপনি। সেখান থেকে দাম্পত্য জীবনে আপনার সাফল্য আসবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনার সফলতা নিশ্চিত।

ধনু রাশি
শ্রাবণ মাসে ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনার বিশেষ লাভ হবার সময়। পুরনো সমস্যা কেটে যাবে, আপনি লাভের মুখ দেখবেন। নতুন অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন আপনি। এসময় আপনি ব্যবসার বেশ ভালো মুনাফা অর্জন করতে পারবেন। বেসরকারি কর্মচারীদের খুব ভালো সময়। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications