Sawan 2023 Rashifal: শ্রাবণ মাসে কোন রাশির ব্যক্তিদের বাড়তি খরচে লাগাম দিতে হবে, জানেন
জ্যোতিষশাস্ত্রে (astrology), প্রত্যেকটি মাসেরই বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনি শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটি ভোলে বাবার মাস। চলতি বছর শ্রাবণ মাস কিন্তু ২ মাস ধরে পালিত হবে। চলতি বছরে ৮ টি সোমবার আপনারা শিবের মাথায় জল ঢালতে পারবেন।
এমাসেই কিন্তু অনেক বড় গ্রহ, নক্ষত্র স্থান পরিবর্তন করতে চলেছে। এসময় ১২ রাশির জাতক জাতিকাদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব পড়বে। যাদের খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কন্যা রাশি
কন্যা রাশির (Virgo) জাতক জাতিকাদের শ্রাবণ মাসে খুব সাবধানে থাকতে হবে। এসময় তাদের কোনও কাজ সঠিকভাবে করতে পারবেন না। নানান অসুবিধার মধ্য দিয়ে আপনাদের যেতে হবে। দাম্পত্য জীবনে খুব অশান্তি লেগে থাকবে। এসময় আপনারা ভগবান শিবের পূজা করুন। তবেই জীবনে আপনাদের সাফল্য আসবে। ব্যবসায় আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
তুলা রাশির (Libra) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু। এই সময় আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা পাবেন না। কর্মক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। অফিসের কর্মচারীদের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে । আপনি যে আইনি মামলায় এতদিন জড়িয়ে ছিলেন সেখানে আরোও জড়িয়ে পড়বেন, তাই আগে থেকেই সাবধান হোন। পুরো শ্রাবণ মাস ধরে আপনি শিবের মন্ত্র জপ করবেন। তবেই আপনার জীবনে সাফল্য আসবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনাকে নানা অশান্তির সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবনে আপনি সুখ পাবেন না। এসময় আপনি কোথাও টাকা বিনিয়োগ করবেন না। এই সময় আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা ঘটতে পারে। স্ত্রীকে নিয়ে বাইরে এখন ঘুরতে যাওয়াই ভালো। প্রত্যেকটি কাজ করার আগে বারবার ভেবে নেবেন। যেকোন শুভ কাজ করার আগে ভেবে তবে কাজ করবেন। যাতে আপনাকে নানান অশান্তির সম্মুখীন হতে হবে। এসময় আপনি শিব ঠাকুরকে বেলপাতা, আকন্দ ফুল নিবেদন করতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications