কবে অস্ত যাবে শনি, নতুন সম্পত্তি কেনার আগে বড়দের পরামর্শ নেবেন কারা
জ্যোতিষশাস্ত্রে শনিগ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। শনি যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। চলতি বছর ফেব্রুয়ারিতে শনি অস্ত যেতে চলেছে।
এই সময়ে এই শুভ গ্রহ কিছু রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলবে। ২৮ ফেব্রুয়ারি শনি অস্ত যাবে। আবার এপ্রিল মাসের ৬ তারিখ পর্যন্ত একই অবস্থায় থাকবে এই গ্রহ। এই সময় কিছু রাশির ব্যক্তিদের ওপর খুব খারাপ প্রভাব ফেলবে সে। কাদের অর্থ সঙ্কট জীবনে লেগে থাকবে, জানুন।

- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপর শনির অশুভদৃষ্টি পড়বে। তাই এসময় আপনারা কোনও কাজেই এগোতে পারবেন না। জীবনে নানান সমস্যা আসবে আপনার। পরিবারের সকলের সঙ্গেই আপনার অশান্তি বাঁধবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। বিবাহিত জীবনে আপনি নানান অসুবিধার মধ্যে দিয়ে যাবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মানসিক চাপের মধ্য দিয়ে যাবেন আপনি।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর খারাপ প্রভাব পড়বে। তাদের মানসিক চাপ বাড়বে ।তাই এই সময়ে আপনাদের পরিবেশ একদমই অনুকূলে থাকবে না। এই সময় শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হলে বড় কারোর থেকে সাহায্য নিন। তাছাড়া কাউকে বিশ্বাস করবেন না। চাকরিজীবীদের পদমর্যাদা ও প্রতিপত্তি বাড়তে থাকবে। আপনি শত্রুদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এসময় অযথা টাকা পয়সা খরচ করবেন না। নিজেকে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করুন।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের এসময় খুব সতর্ক থাকতে হবে। আপনার রক্তপাতের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানেও সফলতা আসবে না। মহিলাদের জন্য খুব খারাপ সময়। বাজেট নিয়ন্ত্রণে রেখে সব খরচ করার চেষ্টা করুন। যদি আপনি কোনও কোর্সে ভর্তি হতে চান, তাহলে আগেই সাবধান হোন। কারণ এসময়ে কোনও কাজেই আপনার সফলতা আসবে না। যারা বেকার রয়েছেন তাদের জীবনে নানা সমস্যা আসবে। এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে আপনার। চাকরিজীবীরা জীবনে নানান সমস্যা আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications