৩৮ বছর পর কুম্ভে অস্ত যেতে চলেছে শনি গ্রহ, ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। শনি যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ২০২৩ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ।
১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা ৫৬ মিনিটে কুম্ভ রাশি অস্ত যাবে এই গ্রহ। ৩৮ দিন পর অস্ত যেতে চলেছে এই গ্রহ। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। এসময় কঠোর পরিশ্রম করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। স্বামী ও স্ত্রীর মধ্যে যে অশান্তি ছিল সেই অশান্তির পরিবেশ অনেকটাই কেটে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবেশ অনুকূলে থাকবে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন। তাছাড়া যদি ব্যবসার বিনিয়োগ করতে চান করতে পারেন সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবন-ব্যবসায় সাফল্য আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। এসময় যদি আপনি নতুন সম্পত্তি, বাড়ি, গাড়ি কিনতে চান কিনতে পারেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের জীবনে সফলতা নিশ্চিত। বন্ধুদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।এই সময়ে আপনি আপনার কোনও বড় পরিকল্পনায় এগিয়ে যেতে হতে পারে। আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিয়ে আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন বা কোনোও স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই সময়ে জমি, ভবন ক্রয় বিক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে। তাছাড়া এসময় নতুন সম্পত্তি কিনতে চাইলে কিনতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications