শনির উত্থানের কারণে জীবনে প্রতিকূলতার শিকার হতে চলেছেন এই রাশির ব্যক্তিরা

শনিদেব সোমবার অর্থাৎ ৬ মার্চ রাত ১১ টা ৩৬ মিনিটে কুম্ভ রাশিতে উত্থিত হবে। শনিকে কিন্তু আমরা অনেক সময় নিষ্ঠুর গুহ বলে থাকি। কারণ শনির অশুভদৃষ্টি যে ব্যক্তির উপর পড়ে তাদের জীবনের নানান অসুবিধার সম্মুখীন হয়।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, তা আমরা সকলেই জানি। শনিই একমাত্র গ্রহ যে সকল রাশির ব্যক্তিদের তার কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। বলা হয়, যে ব্যক্তি খারাপ কর্ম করে শনি তাকে খারাপ ফল দিয়ে থাকেন। আর যিনি ভাল কাজ করেন শনি তাঁকে ভালো ফল দেন। শনিকে আমরা কর্মের দাতা বলে থাকি। মার্চ মাসের ৬ তারিখ কুম্ভ রাশিতে উদিত হবে। শনির উত্থানের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

কোন সময়ে কোন রাশিতে উত্থিত হবে শনি?

কোন সময়ে কোন রাশিতে উত্থিত হবে শনি?

শনিদেব সোমবার অর্থাৎ ৬ মার্চ রাত ১১ টা ৩৬ মিনিটে কুম্ভ রাশিতে উত্থিত হবে। শনিকে কিন্তু আমরা অনেক সময় নিষ্ঠুর গুহ বলে থাকি। কারণ শনির অশুভদৃষ্টি যে ব্যক্তির উপর পড়ে তাদের জীবনের নানান অসুবিধার সম্মুখীন হয়। তারা কখনোই সুখের মুখ দেখেন না। আর্থিক ভাবে নানান অসুবিধার সম্মুক্ষীন হতে হবে। তাদের বিপদ যেন লেগেই থাকে।

 কন্যা রাশি

কন্যা রাশি

শনির উত্থানের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের নানান অসুবিধার সময় শুরু হবে। এসময় কর্মক্ষেত্রে আপনারা কখনোই সাফল্য আনতে পারবেন না। সহকর্মীর সঙ্গে বিবাদ আপনাদের বাড়তে থাকবে। আর্থিকভাবে আপনারা উন্নতির মুখ দেখবেন না। দাম্পত্য জীবনে ও আপনার খুব অশান্তি হবে। আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন অত্যাচারে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

শনির উত্থানের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন না। কর্মক্ষেত্রে নানান অশান্তি হবে আপনার। ব্যবসায় আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এসময় সকলের সঙ্গেই আপনার অশান্তি বাধতে থাকবে। যদি কোনোও কাজে আপনি বিনিয়োগ করেন, সেখানে আপনার আর্থিক ক্ষতি লেগে থাকবে। মাথা ঠান্ডা করে সব কাজ করার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে যাবেন না । কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পায়ের ব্যথা আপনার আরোও বাড়তে পারে। গুপ্ত কোনও রোগ আপনার বাড়তে পারে।

মকর রাশি

মকর রাশি

শনি উত্থানের কারণে মকর রাশির জাতক-জাতিকাদের অশুভ সময় শুরু হবে। কর্মক্ষেত্রে আপনার নানান বাধা আসবে। মানসিক চাপ আরোও বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। সম্পত্তি নিয়ে আপনার সঙ্গে সকলের বিবাদ বাঁধতে পারে। সবাই ভেবে চিন্তে সকলের সঙ্গে কথা বলবেন। নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। ভাই-বোনেদের সঙ্গে অশান্তি হলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সকলকে বুঝিয়ে তবেই সংসারে থাকবেন।

মীন রাশি

মীন রাশি

শনির উত্থানের কারণে মীন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে। প্রেম জীবন থেকে বিবাহিত জীবনে আপনার নানান অসুবিধা আসবে। খুব ধৈর্য ধরে আপনাকে সকল কাজে এগিয়ে যেতে হবে। এ সময় কখনোই নতুন বাড়ি, গাড়ি কেনার কথা বলবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না। এই সময় আর্থিক দিকে যথেষ্ট ক্ষতি হবে আপনার। কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে বলার চেষ্টা করুন। না হলে সমস্যা বাড়বে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+