Saturn Uday: ত্রিশ বছর পর কুম্ভ রাশিতে উদিত হবে শনি গ্রহের, মার্চ মাস থেকে ভাগ্য খুলবে এদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি গ্রহকে আমরা ন্যায় ও কর্মদাতা গ্রহ বলেই জানি। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান রকম প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য তা অশুভ হতে পারে।
বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। ৩০ বছর পর মার্চ মাসে কুম্ভ রাশিতে উদিত হবে শনি গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের ওপর শনির বিশেষ প্রভাব পড়বে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে সফলতা লেগে থাকবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভ হতে পারে। মন খুশি থাকবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের। অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ হবে। আপনার সাহস বাড়তে থাকবে। যেকোনও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। চাকরিজীবীদের ভালো সময়। পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। আর্থিক সঙ্কট কেটে যাবে।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনারা লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। তাছাড়া যারা স্টক মার্কেট ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে তাদের কাজের প্রশংসা করবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের নতুন চাকরি পাওয়ার ইচ্ছা পূরণ করতে পারে। সন্তানের কোনও খবরে আরও খুশি হবেন আপনি।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। চাকরিজীবীরা চাকরিতে ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। স্ত্রীর সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications