স্বরাশিতেই পিছিয়ে যাবে শনি, কর্মদাতা গ্রহের প্রভাবে ম্যাজিকের মতো ভাগ্য বদলাবে এদের
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হলেন কর্মদাতা গ্রহ। যে ব্যক্তি খারাপ কাজ করেন শনি তাঁকে খারাপ ফল দিয়ে থাকেন। যে ব্যক্তি শুভ কাজ করে থাকেন, কর্মদাতা গ্রহ তাঁকে ভালো ফল দেন।
২০২৩ সালে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। কুম্ভ রাশিতেই পিছিয়ে যাবে এই গ্রহ। জানুন কোন কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনি কর্ম জীবনে সফলতা অর্জন করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক আপনার ভালো থাকবে। শিক্ষার্থীরা পড়াশুনায় ভালো ফল পাবেন। বাড়তি ব্যয়ও নিয়ন্ত্রণে থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি। এসময় আপনি পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। আপনার পিতামাতার স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় ভাই-বোনদের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন পাবেন।
- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য লেগে থাকবে। চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতা। স্টক মার্কেট, লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। মায়ের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনি অর্থ সঞ্চয় করতে পাবেন।দাম্পত্য জীবনে সুখী হবেন আপনই। মনের মতোন চাকরিতে নিযুক্ত হতে পারবেন আপনি। কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে। সিনিয়রদের সহায়তায় আপনি সময়ের আগে আপনার লক্ষ্য পূরণে সফল হবেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। আপনার বেতন বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের। আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। আপনাকে কর্মক্ষেত্রে আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকতে হবে। এই সময়ে কোনও খারাপ কাজ করবেন না।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। কর্মজীবনে সফলতা আসবে আপনার। চাকরি থেকে ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। পড়ুয়ারাদের জন্য ভালো সময়। পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। আপনি যদি রাজনীতি করেন সেখানে নাম, যশ করতে পারেন। এসময় ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। সম্পত্তি ও নতুন যানবাহন কিনতে পারেন। পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে মেলামেশা বাড়বে। সন্তানদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications