জুন মাসে শনি বিপরীতমুখী হবে, ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা ন্যায়ের দেবতা বলেই জানি। তাছাড়া কর্মফল অনুযায়ী এই গ্রহ সকল রাশির ব্যক্তিদের ওপরে বিশেষ ফল দান করে থাকেন। শনি অত্যন্ত ধীরগতির গ্রহ। আড়াই বছর অন্তর অন্তর সে তার রাশি পরিবর্তন করে বারো রাশির উপর বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।

শনি কবে বিপরীতমুখী হবে
জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি গ্রহ ঘর পরিবর্তন করেছে, জুন মাসের ১৭ তারিখ শনি বিপরীতমুখী হবে। বর্তমানে শনি কুম্ভ রাশিতেই অবস্থান করছে। ৪ নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী থাকবে শনি। এই সময়ে বারো রাশির উপরে প্রভাব ফেলবে সে। তবে তিন রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু করবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

বৃষ রাশি
শনি বিপরীতমুখী হওয়ার কারণে বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এসময় তৈরি হবে ত্রিকোণ রাজযোগ। সাফল্যের সময় শুরু হবে আপনাদের। কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন।আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। প্রেম জীবনে আপনার সময় খুব ভালো সময় শুরু হবে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক লাভ হবে। ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। যারা চাকরিজীবী রয়েছেন তারা চাকরিতে সফলতা অর্জন করতে পারবেন। সমাজে সম্মান বাড়বে। আপনাদের নতুন সম্পত্তি কিনতে পারেন। রাজনীতি যারা করছেন তাদের সমাজে সম্মান বাড়বে খুব।

মিথুন রাশি
বিপরীতমুখী শনির কারণে মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি জীবনে যা করবেন তাই করতে পারবেন। পারিবারিক থেকে দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন আপনিও। সুখের সময় শুরু হবে আপনার। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। এই সময়ে ভ্রমণে যেতে পারেন। বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার শুধু তাই নয় পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবেন।

সিংহ রাশি
শনি বিপরীতমুখী হওয়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। আইনি ঝঞ্ঝাট থেকে বেরোতে পারবেন আপনি। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আটকে থাকার কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, যে সকল ব্যক্তি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। মাথা ঠান্ডা রেখে যে কাজ করবেন সে কাজেই সফলতা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications