কতদিন শনি বিপরীতমুখী থাকবে, ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনিই একমাত্র গ্রহ যে সকল রাশির ব্যক্তিকে তাঁর কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। বর্তমানে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ১৭ জুন শনি নিজের রাশিতে বিপরীতমুখী হবে। নভেম্বর মাসের ৪ তারিখে আবার সোজা পথে হাঁটতে শুরু করবে।

শনি বিপরীতমুখী হওয়ার কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এই সময় আপনারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন । শুধু তাই নয় জীবনে সাফল্যের সময়ও শুরু হবে আপনাদের। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে সাফল্য পাবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

astrology

মেষ রাশির ব্যক্তিরা শনি বিপরীতমুখী হওয়ার কারণে সাফল্যের সময় শুরু করবে। এই সময় আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয় ভগবানের কৃপায় আপনার জীবনের সাফল্য আসবে।

যারা ব্যাঙ্ক, ভ্রমণ এবং সাংবাদিকের লাইনে যুক্ত তাদের জীবনে সফলতার সময় শুরু হবে। যদি কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাদের খুব নাম হবে। ১৭ জুন থেকে ৪ নভেম্বর পর্যন্ত শুভ কাজ করার চেষ্টা করুন।

astrology

কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এই সময় আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে শনি, সেখানেই বিপরীতমুখী হবে সে। এই সময় শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। উচ্চ শিক্ষার জন্য আপনি বিদেশ যাত্রা করতে পারেন। বিদেশে গেলে আপনার সাফল্য মিলবে। শুধু তাই নয়।

এই সময় কারোর থেকে ঋণ নিলে সেই ঋণ আপনি শোধ করতে পারবেন। আপনার আর্থিক দিকে কোনো অনটন লেগে থাকবে না। আপনার জীবনের শুভ সময় শুরু হবে।

astrology

মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু। এই সময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। তবে কারোর সঙ্গে কথাবার্তা বললে একটু ভেবেচিন্তে বলবেন। আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে।

দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাদের আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে কাজ চললে প্রত্যেকটি কাজেই সফলতা মিলবে আপনার। আপনার ধর্মীয় কাজে মন আরোও বাড়বে। এই সময় যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে ভগবান কৃষ্ণের নাম করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+