বিপরীতমুখী শনির শুভ প্রভাবে রাজার হালে জীবন কাটাবেন, ব্যবসায় অফুরন্ত উন্নতি করবেন এরা
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
৩০ জুন শনি বিপরীতমুখী হতে চলেছে। বিপরীতমুখী অবস্থায় থাকার সময় শনি কাদের ওপর কৃপা করবেন। নতুন সম্পত্তির মালিক হবেন কোন রাশির ব্যক্তিরা, জানুন।

- মেষ রাশি
শনি বক্রী হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আয় ও লাভ হতে থাকবে। এসময় আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। সুখ-সমৃদ্ধি বাড়তে পারে আপনার। তাছাড়া শেয়ারবাজার বা ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে । তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি ভালো থাকতে পারবেন। কোনও প্রভাবশালী ব্যক্তি সহায়তায় আপনার জীবনে আসবে সফলতা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, শরীর আপনার সুস্থই থাকবে। যদি এই সময় আপনি কারোর থেকে টাকা ধার নেন সেই টাকা খুব সহজেই আপনি শোধ করতে পারবেন। আর নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
- মিথুন রাশি
শনি বিপরীতমুখী হওয়ায় মিথুন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে। দেশ-বিদেশে ঘুরতে যেতে পারবেন আপনি। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলেও সেখানে আপনার সাফল্য আসবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনিও কিন্তু সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ায় আপনার মানসিক চাপ কমবে। আপনার সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে খুব ভালো সময়। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। ব্যক্তিগত যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বের হতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications