কতদিন একই নক্ষত্রে বিরাজ করবে শনি, অর্থ, সম্মানে ভরবে কাদের কপাল, জানুন
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। কর্মদাতা গ্রহ শনি যখন ঘরবদল করে তখন সব রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। শনিদেব ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ২৭ বছর পর গুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এই গ্রহ।
২০২৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত একই রাশিতে থাকবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময়ে নয়া সম্পদের মালিক হবেন কারা। জানেন সেই রাশি তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন? দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়?

- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় সমাজে আপনার সম্মান বাড়তে থাকবে। এমনকি প্রতিপত্তি বাড়বে। তাছাড়া আপনার নিজের ব্যবসায় আপনি খুব লাভ করতে পারবেন। এই সময় আপনারা যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময়ে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময়ে আইনি যে সমস্যায় জড়িয়ে ছিলেন, তা থেকে বের হতে পারবেন আপনি। এসময় কাজের জায়গায় বড় দায়িত্ব পাবেন। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার।
যদি আপনি বাবা-মায়ের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন, সেখানেও লাভের মুখ দেখবেন। এসময় আপনি সোনা ব্যবসা বা অন্য কোনও বড় ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনার শরীর এই সময় সুস্থ থাকবে।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় প্রেমের সম্পর্কে জারা জড়িয়ে তাদের অত্যন্ত ভালো সময়। তাছাড়া বাড়িতে শুভ কোনও খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। এসময় কোনও কাজে পিছিয়ে যাবেন না আপনি। যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ে হয়ে যাবে। যদি আপনি কোনও ব্যবসায়ে আগে থেকে বিনিয়োগ করে রাখেন, সেখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications