শনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করায় গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই একটি নির্দিষ্ট সময় মতন তার ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। এই গ্রহের নাম শুনলে সকল রাশির মানুষেরাই কিন্তু ভয় পেয়ে যান, শুধু শনি নয় রাহুর নাম শুনলেও ভয় পান অনেকেই। কারণ এই দুই গ্রহ যখন কোনও ব্যক্তির উপর অশুভ দৃষ্টি ফেলে তখন তাদের জীবনে সাফল্য আসে না। তাদের জীবন যেন ছারখার হয়ে যায়।

কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে
শনি এবার নক্ষত্র পরিবর্তন করে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। এই বছরই শনি তার ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। একই নক্ষত্রে শনি থাকবে সাত মাস। ১৭ অক্টোবর পর্যন্ত একই রাশিতে থাকবে শনি। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবন উত্থান পতন লেগেই থাকবে। তাদের জীবনে ঝামেলা যেন পিছু ছাড়তে চাইবে না। জানুন সেই রাশির মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশি
শনি নক্ষত্র পরিবর্তন করায় কর্কট রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এই সময় আপনারা শারীরিক ও মানসিকভাবে একদমই সুস্থ থাকতে পারবেন না। কর্মক্ষেত্রে নানান অশান্তির মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। নানান ঝামেলার আপনার জীবন জর্জরিত হয়ে উঠবেন।
এই সময় মাথা ঠান্ডা রেখে কোনোও কাজ না করলে জীবনে কখনোই সাফল্য মিলবে না আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
শনি গ্রহের কারণে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এসময়ে অর্থ সংক্রান্ত নানান বিষয়ে আপনার সমস্যা হবে। শরীর আপনার ক্রমশ খারাপ হতে থাকবে। যদি আপনি গাড়ি চালান তা সতর্ক হয়ে চালাবেন, না হলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন না।

মীন রাশি
শতভিষা নক্ষত্রে শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যেন দুর্বিষহ হয়ে উঠবে। খরচ ক্রমশ বাড়তে থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ এসময় না করাই ভালো। কোন শুভ কাজে আপনার বাধার সৃষ্টি হতে পারে। সাবধানে যেকোনোও কাজে লেনদেন করবেন।
এই সময় ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। যদিও নতুন ব্যবসা খোলার চেষ্টা করেন এই সময় তা না খোলাই আপনার জন্য শ্রেয় হবে। জীবনে আপনার নানান অসুবিধার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications