কবে শনি নক্ষত্র পরিবর্তন করবে, বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশির জাতকরা?

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনিগ্রহকে কর্মদাতা গ্রহ বলে মনে করা হয়। শনি যদি কোন রাশির ব্যক্তিদের ওপর অশুভ দৃষ্টি দেন তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। আর্থিক দিকে তাঁদের নানান অসুবিধার সৃষ্টি হয়।

ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ শনি নক্ষত্র পরিবর্তন করে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে, এই সময়ে কিছু রাশির আর্থিক দিকেও লাভ হবে, আবার কিছু রাশির ব্যক্তিদের অসুবিধার সম্মুখীন হতে হবে, জানুন কোন রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে।

Shatabhisha Nakshatra

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের খুব অশুভ সময়। শনির বিশেষ প্রভাবে আপনার জীবনে নানান সমস্যায় আসবে। আপনি কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। মানসিক চাপ আপনার ক্রমশ বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।

  • কর্কট রাশি

এই সময়ে মানসিক চাপ বাড়ায় আপনার শরীর খারাপ হতে পারে। পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাদেরকে। তাই আগে থেকে সতর্ক থাকুন। একই সময়ে, আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকা উচিত, কারণ তারা আপনার পরিকল্পনা ব্যাহত করার চেষ্টা করতে পারে। কিছু ঘরোয়া সমস্যা আপনাকে চাপের কারণ হতে পারে। বাজারে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। এসময় আপনার সকলের সঙ্গে খুব অশান্তি বাঁধবে। তাই আগে থেকেই নিজেকে সতর্ক রাখুন। শত্রুতা আপনার ক্ষতি করতে পারে।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতিকাদের কেরিয়ারে আসবে আপনার নানা ঝামেলা। নানা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। বাজারে আটকে থাকা টাকা তুলতে আপনি একটু অসুবিধার মধ্যে পড়বেন। বাড়তি খরচ আপনার ক্রমশই বাড়তে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে আপনার। আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করেন তবেই কিন্তু জীবনের সফলতা অর্জন করতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে আসবে নানান সমস্যা। সন্তানের সঙ্গে অশান্তি লেগে থাকার কারণে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে। তাই বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার আগে অবশ্যই পরিবারের পরামর্শ নিয়ে তবেই যাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+