শনি স্থান পরিবর্তন করায় ভাগ্যের দ্বার খুলছে এই রাশিদের, আপনিও কী রয়েছেন সেই তালিকায়
শনি স্থান পরিবর্তন করায় ভাগ্যের দ্বার খুলছে এই রাশিদের, আপনিও কী রয়েছেন সেই তালিকায়
জ্যোতিষশাস্ত্রে ভগবান শনিকে ন্যায়ের দেবতা বলেই মনে করা হয়। সকল ব্যক্তিকে সে কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। শনিই একমাত্র গ্রহ যা ব্যক্তির কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। শনির অশুভ দৃষ্টি অনেক সময় ব্যক্তির জীবন বদলে দিতে পারে। সে রাজা দেখে ফকির পর্যন্ত হয়ে যেতে পারে। আবার তার শুভ দৃষ্টিতেও অনেকের জীবন সুখের হয়। চলতি বছরের ২৩ অক্টোবর শনি ঘর পরিবর্তন করবে। এই সময়ে সে মকররাশিতে থাকবে। ২০২৩ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে। এই সময় মকর রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময়। এই সময়ে শনির বিশেষ কৃপা থাকবে কয়েক রাশির ওপর। আবার কয়েক রাশির ওপর ভালো দৃষ্টিও দেবে। কোন কোন রাশিকে শনি শুভ ফল দেবেন, জেনে নিন।

মেষ রাশি
এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু সাফল্যের সময়। তাঁরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসায় খুলতে পারেন। জীবনে সকল কাজেই সফলতা পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, দিতে পারেন। কঠিন পরিশ্রম করলে আপনি জীবনে অবশ্যই উন্নতি করতে পাবেন। কাছের মানুষের সঙ্গে থাকতে পারবেন। দাম্পত্য এবং পারিবারিক জীবনে আপনার সুখ আসবে। কর্মক্ষেত্রে আপনি বসের সান্নিধ্য পাবেন।

ধ্নু রাশি
শনি এই রাশির দ্বিতীয় ঘরে গমন করবে। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় উপস্থিত হবে। এই সময়ে তাদের কোনও কাজ আটকে থাকবে না। যে কাজেই তারা হাত দেবেন সেখানে সফলতা পাবেন। যেকোন ব্যবসায় যুক্ত হতে পারেন। তাতে আপনি খুব লাভবান হবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ বেসরকারি চাকরিতে কর্মরত হন তাহলে তার জন্য খুব শুভ সময়। কারণ আপনার পদোন্নতি এবং স্যালারি সম্ভাবনা রয়েছে। যারা সরকারি কর্মচারী তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। সেখান থেকে আপনার আর্থিক দিকে লাভ হবার সম্ভাবনা থাকবে। পথে সাবধানে চলার চেষ্টা করবেন। আপনি বিদেশেও জমি ও বাড়ি কিনতে পারেন। এটি আপনাদের জন্য খুব শুভ সময়।

মিথুন রাশি
শনির ঘর পরিবর্তন হওয়ার কারণে এই রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় উপস্থিত। এই সময় তাঁরা কর্মক্ষেত্রে ও ব্যবসাক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ওকালতির সঙ্গে যারা যুক্ত তাদের জীবনের শুভ সময়। আপনারা এই শুভ সময়ে নতুন যেকোনোও কাজে বিনিয়োগ করতে পারেন। সাফল্য মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications