শনি মকর রাশিতে প্রবেশ করায় কোন কোন রাশি বিপদের সম্মুখীন হচ্ছে, জানেন
শনি মকর রাশিতে প্রবেশ করায় কোন কোন রাশি বিপদের সম্মুখীন হচ্ছে, জানেন
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা মনে করা হয়। তিনি কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন। শনিকে ধীরগতি গ্রহ বলা হয়। আর তাছাড়া এই গ্রহের নাম শুনলেই অনেকেই ভয় পান, কারণ শনির কুদৃষ্টি যদি কোন ব্যক্তির ওপর পড়ে তাহলে সে রাজা থেকে ফকির পর্যন্ত হতে পারে। শুধু তাই নয় শনির শুভদৃষ্টি অনেক মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়। শনি এপ্রিল মাসে ঘর পরিবর্তন করে নিজ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ১২ জুলাই মকর রাশিতে প্রবেশ করবে শনি গ্রহ। এই সময়ে তিন রাশির ওপর বিশেষ প্রভাব পড়বে। এই সময়টি তাদের জন্য খুব একটা ভালো সময় নয়। এই সময়ে তাঁরা কোনও কাজে সাফল্য পাবেন না। জেনে নিন সেই রাশিগুলি কী কী।

ধনু রাশি
শনি মকর রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। তারা নানান রোগের দ্বারা আক্রান্ত হবেন আর সেই রোগ দীর্ঘস্থায়ী পর্যন্ত হতে পারে। ব্যবসায় বিনিয়োগ করলে সেই টাকা নষ্ট হতে পারে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি ফল পাবেন এই সময়ে। পারিবারিক কলহ বাড়তে পারে। শনিদেবের এই অশুভ দৃষ্টি এড়াতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এর জন্য প্রতি শনিবার পিপল গাছের পুজো করতে হবে আপনাকে। এছাড়াও, প্রতি শনিবার একজন অভাবী বা দারিদ্র ব্যক্তিকে সরিষার তেল দান করুন।

সিংহ রাশি
এই রাশির ব্যক্তিদের এই সময়টা বেশ ঝামেলাপূর্ণ হবে। নানান সমস্যায় তাঁরা জড়িয়ে পরবেন। ব্যবসায় তাদের ক্ষতির মুখে পড়তে হবে। এই সময়ে আপনি আইনি কাজ এড়িয়ে চলুন। অফিসে আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। পরিবারে ঝামেলার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। এছাড়াও আপনাকে পরিবারে হঠাৎ কেউ অসুস্থ হতে পারেন। আর এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে আপনাকে প্রতি শনিবার গরুকে রুটি খাওয়াতে হবে এবং বাড়িতে শনি মন্ত্র জপ করতে হবে। তবেই আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন।

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের শনি মকর রাশিতে প্রবেশ করায় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। তারা যা আয় করবেন তার চেয়ে বেশি খরচ করতে হবে। পরিবারে অশান্তির বাড়বে। চাকরি ও ব্যবসায় ক্ষতি হবে। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত থাকবেন। পরিবারে কোনোও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আর থেকে মুক্তি পেতে ও শনিদেবকে খুশি করতে প্রতি মঙ্গল ও শনিবার শনি মন্দিরে যান। সেখানে গিয়ে আপনি হনুমান চালিসা ও শনি চালিসা পাঠ করুন। মন থেকে দেবতাকে স্মরণ করুন। তবেই আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications