শনি গ্রহ বিপরীতমুখী হওয়ায় তিন রাশির খুব খারাপ সময় উপস্থিত, সতর্ক থাকুন
শনি গ্রহ বিপরীতমুখী হওয়ায় তিন রাশির খুব খারাপ সময় উপস্থিত, সতর্ক থাকুন
জ্যোতিষ শাস্ত্রে বলা হয় গ্রহের ঘর পরিবর্তনের জন্য জীবনে উত্থান পতন অস্ত যাওয়া সবই প্রায় লেগে থাকে। এর জন্য বিশেষ খারাপ প্রভাব ভোগ করতে হয় ১২ রাশিকে। গ্রহের পরিবর্তনের ওপর নির্ভর করে শুভ অশুভ প্রভাব। নটি গ্রহের মধ্যে রাশিচক্র মাঝে মধ্যেই তার ঘর পরিবর্তন করে থাকে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু শনি গ্রহের একটা বিশেষ গুরুত্ব রয়েছে।

শনি গ্রহকে কর্মের দাতা বলা হয়
শনি গ্রহকে কর্মের দাতা বলা হয়। এর মানে হল, মানুষ যা কাজ করে তা করতে সাহায্য করে শনিদেব। তার কৃতকর্মের ভিত্তিতেই সে ফল দেয়। তবে কথিত আছে, গ্রহদের মধ্যে সবথেকে ধীর গ্রহ শনি। শনি কিন্তু তার ঘর পরিবর্তন করে প্রায় আড়াই বছর পর পর। এবার ২৯ এপ্রিল মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। কিন্তু ৫ ই জুন থেকে কুম্ভ রাশিতে শনি থাকলেও বিপরীতমুখী হয়ে হাঁটতে শুরু করবে। অক্টোবর মাসের ২৩ তারিখ পর্যন্ত এই জন্য কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। কুম্ভ রাশি সমস্যায় পড়বে তা কিন্তু নয় সব রাশির ওপর এর প্রভাব পড়বে তবে। এই তিন রাশির ওপর সবথেকে খারাপ প্রভাব পড়বে, তার ফলে এই রাশির ব্যক্তিরা নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। জেনে নিন কোন রাশির লোক সমস্যায় পড়তে পারেন।

মেষ রাশি
কুম্ভ রাশিতে শনি বিপরীতমুখী হওয়ার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নেমে আসবে অশান্তি। তাদের প্রায় সময়েই ঝামেলা পড়তে হতে পারে। কারণ শনি ১১ তম ঘরে বিপরীতমুখী হয়ে অবস্থান করবে। কারণ রাশিচক্রে বলা হয় ১১ তম ঘর হল আয়ের ঘর। এই সময় যদি শনি বিপরীতমুখী হয়, তাহলে ব্যক্তিদের আয় কমতে থাকবে, ব্যবসা-বাণিজ্যে যারা যুক্ত তাদের অনেক ক্ষতি হবে। আর্থিক সমস্যা পরতে হতে পারে। মেষ রাশির অধিপতি হলেন দেবতা মঙ্গল। মঙ্গল ও শনি একে অপরের বিপরীতে। আর তাই বিপরীতমুখী শনি মেষ রাশির ব্যক্তিদের জীবনের সমস্যা ডেকে আনবে।

সিংহ রাশি
সিংহ রাশিতে শনি সপ্তম ঘরে অবস্থান করবে। জ্যোতিষ শাস্ত্রে, এই ঘরকে দম্পতির ঘর বলা হয়। শনির বিপরীতমুখী অবস্থান হওয়ায় বিবাহিত মানুষের জীবনে আসতে পারে নানান সমস্যা। স্বামী-স্ত্রীর মধ্যে দেখা দিতে পারে অশান্তি। দাম্পত্য কলহ বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শরীর খারাপ হতে পারে। বিশেষত পেট এবং চোখের অসুবিধা দেখা দিতে পারে। যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত তাদের জন্য মোটেই এটা শুভ সময় নয়।

কর্কট রাশি
এই রাশির শনিদেবের বিপরীতমুখী হওয়ার জন্য অষ্টম ঘরে অবস্থান করবে শনি। কর্কট রাশির ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে। যারা ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের জন্য খুব খারাপ সময় ক্যারিয়ারও খুব একটা ভালো ফল দেবে না। যারা চাকরি করছেন তাঁরা নতুন চাকরির কথা ভাববেন না। আর্থিক ব্যয় হতে পারে, অনেক পরিবারে বাঁধতে পারে কলহ। হতে পারে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications