শনি নক্ষত্র পরিবর্তন করায় নতুন ব্যবসা শুরু করার আগে দু’বার ভাববেন কারা?
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল অত্যন্ত শুভ গ্রহ। শনির অশুভ দৃষ্টি যাদের উপর পরে, তারা কোনও কাজেই এগোতে পারেন না। তাদের জীবনের সমস্যা লেগেই থাকে। তবে শনি কিন্তু অনেক সময় নক্ষত্র পরিবর্তন করে থাকে। অগাস্ট মাসের ১৮ তারিখ নক্ষত্র পরিবর্তন করবে এই গ্রহ।
এই দিন শুনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। তাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কাজেই তারা সফলতা অর্জন করতে পারবেন না। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, আপনি নেই তো সেই তালিকায়।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় আপনার আর্থিক ক্ষতি হতে পারে। কারোর থেকে ঋণ নেবেন না। অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন। বাড়তি খরচ করলে আপনার অর্থহানি হতে পারে।
পরিবারে সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে আপনার। যা করবেন ভেবেচিন্তে করবেন। নিজেকে শান্ত রেখে যদি ব্যবসা থেকে চাকরির সব কাজ করার চেষ্টা করবেন। তবেই সকল কাজে সহায়তা পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের সময়টা খুব একটা ভালো নয়।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের খুব সমস্যায় পড়তে হতে পারে এই সময়ে। ব্যবসার কোনও গুরুত্বপূর্ণ কাজ করলে ভেবেচিন্তে করবেন। কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। যারা সোনা ব্যবসা করছেন তাদের অর্থহানি হতে পারে।
তবে আপনি কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন না। পেট খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিবারে সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। স্ত্রীর সঙ্গে অশান্তি করা এড়িয়ে চলার চেষ্টা করুন। এই রাশির ব্যক্তিদের উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। মানসিক চাপ বাড়বে থাকবে আপনার।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ওপর শনি গ্রহের অশুভ দৃষ্টি পরবে। তাদের আর্থিক সঙ্কটের মুখে পরতে হতে পারে। আপনার এই সময় শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। কারণ পেটের সমস্যায় ভুগতে পারে আপনাকে।
গাড়ি, বাড়ি কেনার আগে বাবা মায়ের পরামর্শ নেবেন। মাথা ঠান্ডা রেখে চলুন। কাজের জায়গায় মাথা ঠান্ডা না রাখলে আপনাদের সঙ্গে আপনার বসের অশান্তি হতে পারে। বাইরে কোথাও ঘুরতে গেলে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications