নতুন বছরে এই গ্রহের স্থান বদলেই রাজসুখ পাবেন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে শনি হলেন কর্মদতা গ্রহ। এই গ্রহ যখন কোন রাশির ব্যক্তির উপর অশুভ দৃষ্টি দেন, তিনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। তবে যাদের ওপর এই দেবতার কৃপা হয়েছে তাদের জীবনে সফলতা নিশ্চিত। শনি প্রায় আড়াই বছর অন্তর অন্তর তার ঘর পরিবর্তন করে।

বর্তমানে শনি রয়েছে কুম্ভ রাশিতে। শনি গ্রহ নতুন বছর ২০২৫ সালের মার্চ মাসে মীন রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত কাদের, জানুন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়।

horoscope

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এই সময় পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে পারেন আপনি। সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে লাভ হবে আপনার। যদি লটারি কাটেন সেখানে অর্থপ্রাপ্তি হবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ। কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। নতুন ব্যবসায়ে আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে আপনার। অযথা এই সময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছে তাদের চাকরিতে পদোন্নতি ও বেতন বাড়তে পারে। তাছাড়া নতুন কাজ শুরু করতে পারেন আপনি। যেকোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভালো সময় শুরু হবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। পরিবারের সঙ্গে সকলে শুভ সম্পর্ক বজায় থাকবে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। তবে দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। কোনও কাজে পিছিয়ে পড়বেন না এই রাশির জাতক জাতিকারা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+