শনি গোচরে কোন রাশির ভাগ্যে কোপ পড়তে চলেছে, জেনে নিন
শনি গোচরে কোন রাশির ভাগ্যে কোপ পড়তে চলেছে, জেনে নিন
জ্যোতিষশাস্ত্রে শনি দেবতাকে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। এই গ্রহ সকল মানুষকে তার কর্মফল অনুযায়ীই ফল দান করে থাকেন। শনির ঘর পরিবর্তন ও গতি পরিবর্তনকে বিশেষ বলে মনে করা হয়।বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শনিকে সবচেয়ে ধীর গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কারণ শনির এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় লাগে। এই কারণে শনির সাড়েসাতির তিনটি পর্যায় শুরু হচ্ছে। এই সময়ে সমস্ত রাশির উপর সরাসরি প্রভাব পড়ে। শনি রাশি পরিবর্তন ফলে অনেক রাশির উপর শনির ধাইয়া শুরু হয় আবার অনেকের সাড়েসাতির দশা থেকে মুক্তি পান। তাছাড়া অনেকেই শনি নাম শুনলে একটু ভয় পেয়ে যান। তবে, শনি কিন্তু সবসময়ই খারাপ ফল দেন, তা নয়।

জুলাই মাসে কোন রাশিতে প্রবেশ করবে শনি
শনি মকর ও কুম্ভ রাশির অধিপতি মনে করা হয়। শনি চলতি বছরের ২৯ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। জুন মাসে ৫ তারিখ থেকে বিপরীতমুখী হওয়া শুরু করেছে। ১২ জুলাই শনি মকর রাশিতে প্রবেশ করবে। এরপরে, ২০২৩ সালের ১৭ জানুয়ারি তারিখে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাত্রা করবে এই শনি। এর জন্য তিন রাশির সাড়েসাতির দশায় পড়েছে।

ধনু রাশি
২৯এপ্রিল শনি ঘর পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিরা শনির অর্ধশত থেকে মুক্তি পেয়েছেন। তবে, শনি বিপরীতমুখী হাওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় যাবে না। ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন না। চাকরিক্ষেত্রে উন্নতি করতে পারবেন না। তবে এই সময় আপনার শরীর নিয়ে আপনাকে সবসময় চিন্তায় থাকতে হবে।

মকর রাশি
এই রাশির ধাইয়া থেকে মুক্তি পাবেন। তবে, কেরিয়ারে তেমন সাফল্য পাবেন না। ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবেন না। এই সময়ে গাড়ি বাড়ি একদমই কিনবেন না। শরীরের দিকে নজর দিন, না হলে সমস্যায় পড়তে হতে পারে।

কুম্ভ রাশি
এই সময়ে কুম্ভ রাশির লোকেদের বাড়তি সতর্ক অবলম্বন করতে হবে। এই সময় কর্মজীবন ও আর্থিক দিক থেকে নানান কঠিন সমস্যায় পড়তে হতে পারে। তাই এই সময় অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রম করা উচিত। বাড়তি খরচ এড়িয়ে চলুন।

মীন রাশি
মীন রাশির জাতক জাটিকাদের ১২ জুলাই থেকে শনির সাড়েসাতির প্রথম পর্ব শুরু হবে। এই সময়ে সকল কাজ আপনারা খুব ধৈর্য ধরে থাকবেন। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেবেন। না হলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।

মিথুন
এই রাশির জাতক জাতিকাদের ওপর শনি ধাইয়া শুরু হবে। শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাদের। নতুন ব্যবসা একদম শুরু করবেন না। চাকরিতে মনোযোগ দিন, তবে সাফল্য পাবেন।

তুলা
এই রাশির শনির ধাইয়া শুরু হবে। এরা এই সময়ে কোনও কাজেই সাফল্য পাবেন না। এই খারাপ সময়ে আপনারা চাকরি পরিবর্তন করবেন না। কাজের ক্ষেত্রেও সাফল্য পাবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications