Saturn Effect: চলতি মাসে দু’বার ঘর পরিবর্তন করবে শনি, আর্থিক লাভের সম্ভাবনা এই রাশিদের

Saturn Effect: চলতি মাসে দু’বার ঘর পরিবর্তন করবে শনি, আর্থিক লাভের সম্ভাবনা এই রাশিদের

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। তবে এই গ্রহের নাম শুনলে সকলেই ভয় পেয়ে যান। কারণ এই গ্রহ যখন কারোর উপর অশুভ দৃষ্টি ফেলেন তখন সেই ব্যক্তির জীবনে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। দেড় বছর পরে পরে এই গ্রহ ঘর পরিবর্তন করে। ২০২৩ সাল কিনতু খুব বিশেষ হতে চলেছে। কারণ, এবার প্রায় ৩০ বছর পর শনি গ্রহ নিজের রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। ১৫ দিনের মধ্যে শনি দেব তার ঘর দু’বার পরিবর্তন করবে। আর সকল রাশিকেই সে বিশেষভাবে প্রভাবিত করবে। ১৭ জানুয়ারির পর ৩০ জানুয়ারি থেকে ছয় মার্চ একই রাশিতে বিরাজ করবে শনি। জেনে নিন শনি ঘর পরিবর্তন করার কারণে কোন কোন রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে।

তুলা রাশি

তুলা রাশি

শনি ঘর পরিবর্তনের কারণে তুলা রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। এই সময় আপনাদের আয়ের নতুন পথ খুলবে। আপনারা জীবনে যা চাইবেন সেটি করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময় শুরু হবে। আপনারা ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 মকর রাশি

মকর রাশি

শনি ঘর পরিবর্তন করায় মকর রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে শনি। এই গ্রহ আপনাদের চাকরি থেকে ব্যবসা জীবনে সফলতা আনবে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ছাত্র-ছাত্রীদের জন্য পরিবেশ খুব ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। তবে সবাই মাথা ঠাণ্ডা করে কাজ করবেন কর্মক্ষেত্রে। কারণে সেখানে আপনার দারুন উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসাতে উন্নতি হবে আপনার।

 মিথুন রাশি

মিথুন রাশি

শনি ঘর পরিবর্তন করায় আর্থিক দিকে খুব লাভ হবে এই রাশিদের। এ সময় চাকরি থেকে ব্যবসায়ে সকল ক্ষেত্রে আপনি উন্নতি লাভ করতে পারবেন। চাকরির জন্য আপনার সন্তানকে বাইরে পাঠাতে পারেন। যদি আপনি এসময়ে গাড়ি বা বাড়ি কেনেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+