দীপাবলিতে শনির শুভ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর
দীপাবলিতে শনির শুভ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর
জ্যোতিষশাস্ত্রে শনি একমাত্র দেবতা যিনি কর্মফল অনুযায়ী সকল রাশিকে ফল দিয়ে থাকেন। যে ব্যক্তি খারাপ কর্ম করে থাকেন তাকে শনি খারাপ ফল দিয়ে থাকেন। যে ব্যক্তি ভালো কর্ম করে থাকেন তাকে দেবতা ভালো ফল দিয়ে থাকেন । ২৩ অক্টোবর মকর রাশিতে প্রবেশ করবে শনি। দীপাবলি থেকে সাফল্যের মুখ দেখবেন কিছু রাশির ব্যক্তিরা। এসময় সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে সে। তবে চার রাশিকে বিশেষ সাফল্য এনে দেবে। জেনে নিন সেই রাশি গুলি কী কী।

কর্কট রাশি
এই রাশির সময়টি খুব ভালো যাবে। বিবাহিত জীবনে তারা খুব সুখে থাকতে পারবেন। তারা যে কাজে হাত দেবে সে কাজেই সাফল্য পাবে। ঐক্য ও শান্তি বজায় রেখে কাজ করতে পারবেন। চাকরি থেকে ব্যবসা সব জায়গাতেই তাদের জীবনের সাফল্য আসবে। যেকোন চুক্তিভিত্তিক কাজে তারা সাফল্য পাবেন। যদি আপনার ধর্মীয় কাজে মন দেন তাহলে আপনাদের জীবনের সফলতা আসবে। গবেষণা ও শিক্ষকতার ক্ষেত্রে সাফল্য আসবে। এই সময়ে মনে প্রাণে যা চাইবেন সেটি হবে।কাজের প্রশংসা পাবেন। আপনার কথাবার্তায় সংযম বজায় রাখুন। অকারণে রাগ করবেন না। জীবনের সাফল্যের সময় এটি। তাই শুভ কাজ শেষ করার চেষ্টা করুন।পরিবারের সুখ থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন, সেখান থেকে আপনার আর্থিক দিকে উন্নতি হবে।

মিথুন রাশি
এই রাশির জাতক জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু। আপনারা এই সময়ে কর্মক্ষেত্রে বসের পূর্ণ সমর্থন পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। হঠাৎ করে কোথাও থেকে লাভ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। বাড়িতে যেকোনোও সময় অনুষ্ঠান হতে পারে, তবে আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন তাহলে আপনার পরিবার এবং দাম্পত্য জীবনে আপনি সুখে থাকতে পারবেন।

বৃশ্চিক রাশি
এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনে খুব সাফল্য আসবে। দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। শিক্ষার সঙ্গে যুক্ত যে সকল ব্যক্তি তাদের জীবনে খুব শুভ সময় শুরু। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। এ সময় আপনি অংশীদারিত্ব কাজে মন দিতে পারেন। সামাজিক কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। সেই সঙ্গে স্যালারি বাড়ারও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আপনাদের শুভ সময় শুরু।কর্মজীবন আপনি উন্নতি করতে পারবেন। ব্যবসা সাফল্য পাবেন। মানসিক ভাবে আপনি খুব ভালো থাকতে পারবেন। তবে আপনার আর্থিক দিকে ভীষণ উন্নতি হবে।

মেষ রাশি
শনির কারণে এই রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু। যেকোনোও আইনি মামলা থেকে আপনি বেরোতে পারবেন। পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যেতে পারবেন। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। কাজের ক্ষেত্রে বোনাস পাওয়া সম্ভাবনা রয়েছে। ব্যবসা ও লেনদেনের সুবিধা হবে। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করলে আর্থিক দিকে উন্নতি হবে। ব্যবসায়ে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন। নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে পারে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications