হোলির পর শনি গোচরের সঙ্গে সঙ্গে দুর্দিন কেটে সুখের সময় শুরু হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। শনি গ্রহের যথেষ্ট গুরুত্ব রয়েছে। শনিকে অত্যন্ত শুভ গ্রহ বলেই মনে করা হয়। শনি যখন স্থান বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।
মার্চ মাসের ২৯ তারিখ মীন রাশিতে প্রবেশ করবে শনি গ্রহ। ৩০ বছর পর শনি এই রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, আর্থিক দিকে তাদের যথেষ্ট লাভ হবে। কারা রয়েছেন সেই তালিকায়, জানুন।

ছবি সৌজন্য- pexels
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। হোলির পরেই ভাগ্যের দ্বার খুলতে চলেছে আপনাদের। এই সময় কোনও কাজেই পিছিয়ে যাবেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের সঙ্গেও শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে। তবে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতেও জড়াবেন না।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু। এসময় আপনারা যদি নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবনেও সুখ বজায় থাকবে। এসময় আপনি যদি অযথা কারোর সঙ্গে ঝগড়া করবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভের মুখ দেখবেন।
ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এই সময় আপনারা যদি নতুন সম্পত্তি কিনতে চান কিনতে পারেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। পরিবেশ অনুকূলে থাকবে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময় যদি আপনি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। স্ত্রীর বিশেষ সহযোগিতা পাবেন আপনি। ব্যবসাতেও আসবে সফলতা। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications