চলতি মাসে জুনে বিপরীতমুখী শনি কোন কোন রাশিকে শুভ ফল দেবেন, জানেন

চলতি মাসে বিপরীতমুখী শনি কোন কোন রাশিকে শুভ ফল দেবেন, জানেন

শনি গ্রহকে আমরা খুব ধীর রাশির গ্রহ বলেই জানি। প্রতি আড়াই বছর পর এই গ্রহ ঘর পরিবর্তন করে থাকে। তবে, ঘর পরিবর্তনের ফলে সকল রাশির ওপর এক বিরাট প্রভাব ফেলে। তা কখন ইতিবাচক হতে পারে আবার নেতিবাচক হতে পারে। ৫ জুন শনি গ্রহ পিছিয়ে যাচ্ছে অর্থাৎ বিপরীতমুখী হচ্ছে। এর জন্য কিছু রাশির ব্যক্তির খুব খারাপ সময় উপস্থিত হচ্ছে। আবার কিছু রাশির শুভ সময়। শনি নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যান। অনেকের মতে শনি মানেই খারাপ ফল দেয়, তা কিন্তু নয়। বর্তমানে নিজ রাশি কুম্ভ রাশিতে রয়েছে শনি গ্রহ। ৩০ বছর পর শনি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। যা থাকবে অক্টোবর মাস পর্যন্ত।

শনি বিপরীতমুখী হওয়ায় অনেক রাশির লোক খুব কষ্ট দেবে। যারা শনির সাড়েসাতির মধ্যে যাচ্ছেন, যা যাদের শনির ধাইয়া চলছে তাঁদের চলছে তাঁরা যেকাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন না। যাদের জন্ম কুন্ডলীতে শনি দুর্বল জায়গায় তাঁদের সমস্যায় পরতে হতে পারে। এই সময় আপনারা অসহায়দের সাহায্য করুন। সিংহ রাশির জাতক-জাতিকাদের শনি গ্রহ বিপরীতমুখী থাকাকালীন খুব সাবধানে থাকা উচিত তারা যেখানেই হাত দেবেন সে কাজেই তারা সহজে সাফল্য পাবেন না। সবাই সাবধানে চলাফেরা করবেন, না হলেই বিপদ।

বৃষ রাশি

বৃষ রাশি

শনি বিপরীতমুখী হলেও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন দেখা দেবে। যারা চাকরি খুঁজছেন তাদের ভাল চাকরি পাবে। কেউ কেউ চাকরিতে প্রমোশন পেতে পারেন। কেরিয়ারে সুফল পাবেন। অর্থ আপনার দুটো দিক ভালো যাবে জীবনে প্রচুর সুখ আসবে। সেই সঙ্গে জীবনে ভালো ফল পেতে পারেন। তবে অবশ্যই শনিবার করে শনিদেবের পুজো দিন। তাহলে জীবনে সাফল্য আসবে।

কন্যা রাশি

কন্যা রাশি

শনির বিপরীতমুখী হওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে অগ্রগতি হবে। নতুন চাকরির পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান বা বদলি হতে চান তাহলে আপনার এই সময় উন্নতি করতে পারবেন। জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। আপনি টাকা বিনিয়োগ করতে পারেন ব্যবসায়। কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে অগ্রগতি দেখা দেবে। যারা বিদেশে বাড়ি কিনতে চাইছেন কিনতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিলে আপনি সাফল্য পাবেন। এই সময় আপনার স্বপ্ন পূরণের সময় তাই এই সময় আপনি আপনার শুভ কাজ শেষ করুন।

মকর রাশি

মকর রাশি

এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু। চাকরি ও ব্যবসাক্ষেত্রে সাফল্য পাবেন। নতুন ব্যবসায় যোগ দিতে পারেন সাফল্য পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে সাফল্য আসবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থেকে বেরোতে পারবেন। চাকরিতে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+