Shani Nakshatra Gochar 2023: নক্ষত্র পরিবর্তন করবে ন্যায়ের দেবতা, শনির কৃপা পাবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা ন্যায়ের দেবতা বলেই জানি। যে ব্যক্তি ভালো কাজ করেন শনি তাঁকে শুভ ফল দেন, আর যে ব্যক্তি অশুভ কাজ করে শনি থেকে খারাপ ফল দিয়ে থাকেন। অক্টোবর মাসের ১৫ তারিখ এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করবেন।
ধনিষ্ঠ ২৭টি নক্ষত্রের মধ্যে ২৩তম স্থানে রয়েছে। অক্টোবর মাসের শনি ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু করবে আবার কিছু রাশির ব্যক্তিদের জীবনের নানা অসুবিধার সম্মুখীন করবেন। তাদের জীবনে শুনি, শুভ সময় শুরু করবেন দেখুন।

- মেষ রাশি
শনিদেবের কৃপায় মেষ রাশির (aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। চাকরি ক্ষেত্রে সফলতা আসবে আপনার। বেতন বৃদ্ধিও হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনি যদি শেয়ারবাজার, ব্যবসায় বিনিয়োগ করেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ছোট বড় সকলের সঙ্গে আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হবে। যে কোনোও কাজে আপনি শুধু ঘরেই নয় বাইরে থেকেও অনেক সহযোগিতা ও সমর্থন পাবেন। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। এসময় বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন সকল কাজে। যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকেও অর্থ প্রাপ্তি হবে আপনার। তাছাড়া নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। সন্তানদের থেকে আপনি সুখ পাবেন। তাছাড়া শনি দেবের কৃপায় আপনার জীবনের সম্মান-সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। মানসিকভাবে খুব সুখী হবেন, পরিবারের সকল সদস্যের সঙ্গে ভালো ভাবে থাকতে পারবেন। অতীতে আপনি যে কাজগুলির জন্য চেষ্টা করেছিলেন, সেই সংক্রান্ত কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে। জমি ও ভবন ক্রয়-বিক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার, ব্যবসায় মিলবে সফলতা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications