জুন মাসে কোন কোন গ্রহ স্থান পরিবর্তন করবে, কারাই বা অস্ত যাবে

জুন মাসটি কয়েকটি রাশির ব্যক্তিদের জন্য খুব বিশেষ হতে চলেছে। কারণ এই মাসেই কিছু গুরুত্বপূর্ণ গ্রহ তাঁদের ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলবে, সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য তা অশুভও হতে পারে। কোন কোন ঘর পরিবর্তন করবে আগামী মাসে দেখুন।

জুন মাসে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য তা নেতিবাচকও হতে পারে।

আগামী মাসে কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করবে?

যখন বুধ শক্তিশালী হয়ে যে রাশির ব্যক্তিদের ওপর প্রভাবে ফেলে তাঁদেরজীবনে সাফল্য লেগে থাকে, ব্যবসায় সফলতা পান তাঁরা। যদি বুধ অশুভ গ্রহের সঙ্গে মিলিত হয়, তবে অনেক রাশির ব্যক্তিদের জীবনে নানান সমস্যা এবং সংগ্রামের সম্মুখীন হতে হয়। যদি বুধ রাহু ও কেতুর সঙ্গে মিলিত হবে তবে ত্বকের সমস্যাও দেখা দেয়।

১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশির অধিপতি বুধ। মিথুন রাশিতে সূর্যের গমন প্রতিটি ব্যক্তির জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করবে। তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ ঘরে সূর্যের গমনকে সাধারণত শুভ ফল দেয় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে।

আগামী মাসে কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করবে?


১৭ জুন শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে। বর্তমানে শনি তার প্রিয় রাশি কুম্ভ রাশিতে রয়েছে, ১৭ জুন এখানেই বিপরীতমুখী হবে সে। শনির বিপরীতমুখী গতি সকল রাশির ব্যক্তিদের নানান ভাবে প্রভাবিত করবে। ব্যবসায়ে সাফল্য মিলতে পারে কিছু রাশির ব্যক্তিদের। খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার যে চাকরির জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই চাকরিটার হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।ব্যবসায় লাভ হবে সন্তানের জন্য সুখবর আসতে পারে।পরিবারের সকল সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার। সেখান থেকে আপনি সাফল্য অর্জন করতে পারবেন।

আগামী মাসে কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করবে?


১৯ জুন বুধ বৃষ রাশিতে অস্তমিত হবে। বুধ যুক্তি, বুদ্ধিমত্তা, শিক্ষা ও যোগাযোগ দক্ষতার কারক। বুধ অস্ত যাওয়ার কারণে কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। নিরাপত্তাহীনতা বাড়তে থাকে। বুধ অস্ত যাওয়ার কারণে কিছু লোককে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+