Saturn Retrograde 2024: বিপরীতমুখী শনির আশীর্বাদে আগামী বছর কাদের জীবনে সাফল্য আসবে?

Saturn Retrograde 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলে জানি। শনি যখন বিপরীতমুখী হয় বা ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই নানান প্রভাব ফেলে।

সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। ২০২৪ সালের শুরুতেই শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে, যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তির উপর। শনি ২০২৫ সাল পর্যন্ত একই অবস্থায় থাকবে। কাদের ওপর শনির বিশেষ কৃপা থাকবে, জানুন।

Saturn Retrograde 2024: বিপরীতমুখী শনির আশীর্বাদে আগামী বছর কাদের জীবনে সাফল্য আসবে?

কুম্ভ রাশি

শনি বিপরীতমুখী হওয়ার কারণে কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। আর্থিক দিকে খুব লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের কারোর সঙ্গে কোনও অশান্তি হবে না। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও কিন্তু আপনি পিছিয়ে পড়বেন না।

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের ওপর, শনির বিশেষ কৃপা থাকবে । তাই এসময়ে আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি যদি সরকারি চাকরি করেন সেখানেও কিন্তু আপনার আর্থিক লাভ হবে। সকল কাজে মন দিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজ ভালোভাবে করবেন। আপনার মনও শান্ত থাকবে।

মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের ওপর শনির বিশেষ কৃপা থাকবে। তাই এসময়ে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। নতুন সম্পত্তি কিনতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে আপনার। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। নতুন সম্পত্তির মালিক হবেন আপনিও। সমাজের প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে আপনার। চাকরিতে বিশেষ সুযোগ আসবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবন ও আপনার ভালো যাবে। আর্থিক দিকে বিশেষ উন্নতি করতে পারবেন। তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে কাজ করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+