Saturn Retrograde 2023: কুম্ভে বক্রী কর্মদাতা শনি, কেরিয়ারে সাফল্য আসবে কাদের

কর্মদাতা শনি গ্রহের নাম শুনলে আমরা সকলেই প্রায় ভয় পেয়ে যাই, কারণ এই গ্রহ যখন কোনও রাশির ব্যক্তির উপর অশুভ দৃষ্টি দেন তখন সেই রাশির ব্যক্তির জীবনে সাফল্য আসে না, শুধু তাই নয়, তাঁদের জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, জুন মাসের ১৭ তারিখ কুম্ভ রাশিতে বিপরীতমুখী হয়েছে শনি গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। কাদের আর্থিক দিকে লাভ হবে, জানেন।

জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, যে ব্যক্তি শুভ কাজ করেন শনিদেব তাঁকে শুভ ফল দেন, যে ব্যক্তি অশুভ কাজ করে শনি তাকে অশুভ ফলই দিয়ে থাকেন। শনি গ্রহকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। তবে এই গ্রহ যে, সবসময় অশুভ দৃষ্টি দেন তা কিন্তু নয়, যে ব্যক্তি সর্বদা সকলের ভালো করেন, শনি তাকে ভালো ফল দিয়ে থাকেন, শুভদৃষ্টি দেন তাদের, জীবনের সাফল্য লেগেই থাকে সেই রাশির ব্যক্তিদের, আর্থিক দিকেও খুব লাভবান হন তাঁরা।

Saturn Retrograde

বৃষ রাশি

শনি বিপরীতমুখী হওয়ার কারণে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। প্রেম জীবন থেকে দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মানসিক চাপ ক্রমশ কমতে থাকবে। তাই আপনার শরীর সুস্থ থাকবে। যদি শরীর খারাপ হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার।

Saturn Retrograde

মকর রাশি

শনি বিপরীতমুখী হওয়ার কারণে মকর রাশি (Capricorn) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। যারা চাকরির খোঁজ করছেন তারা তাদের আর অপেক্ষা করতে হবে না, তাদের জন্য সুখবর অপেক্ষা করছে। এই সময় যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। তবে অবশ্যই এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন।

Saturn Retrograde

তুলা রাশি

এই সময়ে আর্থিক দিকে লাভ হবে তুলা রাশির (Libra) ব্যক্তিদের। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। অংশীদারিত্ব ব্যবসা বিনিয়োগ করতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+