Saturn Retrograde 2023: বিপরীতমুখী হতে চলেছে শনি, অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের
Saturn Retrograde 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। তবে শনিই একমাত্র গ্রহ যে সকল রাশির ব্যক্তিদের তার কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। যে বেশি অশুভ কাজ করেন তাকে শনি খারাপ ফল দেন, যে ব্যক্তি শুভ কাজ করেন শনি তাকে শুভ ফল দিয়ে থাকেন।
শনি এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করতে আড়াই বছর সময় নেন, কারণ শনি খুব ধীরগতির গ্রহ। সেপ্টেম্বর মাসে বিপরীতমুখী হতে চলেছে শনিগ্রহ। এসময় ৩ রাশির ব্যক্তিদের সৌভাগ্যের সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে এই রাশির ব্যক্তিদের। জানুন কাদের ভাগ্যে খুলবে।

মিথুন রাশি
শনি বিপরীতমুখী হওয়ার কারণে মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে শনি গ্রহ। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। যদি এসময় আপনি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন, সেখানে সাফল্য আসবে আপনার। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তাছাড়া সকল কাজেও আপনি এগিয়ে যেতে পারবেন।
তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার পঞ্চম ঘরে শনি বিপরীতমুখী হবে। আপনার শরীর ভালোই যাবে। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। বিদেশ যাত্রা করার সুযোগ আসবে আপনার। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যক্তিরা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে আপনাদের।

কন্যা রাশি
শনি বিপরীতমুখী হওয়ার কারণে কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার সুষ্ঠু ঘরে প্রবেশ করবে শনি গ্রহ। তাই আপনার আদালত সংক্রান্ত যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেখান থেকে বেরোতে পারবেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনি নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তাছাড়াও নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করলে জীবনে সাফল্য নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications