Saturn Retrograde 2023: বক্রী শনি কোন রাশির ব্যক্তিদের ওপর কৃপা করবেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা উদিত হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেই সঙ্গে এই গ্রহ যখন বিপরীতমুখী হয় তখন সকল রাশির জাতক জাতিকাদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারণে জীবনে শুভ হতে পারে আবার কারোর জীবনে অশুভ হতে পারে।

জুন মাসের ১৭ তারিখ শনি গ্রহ বিপরীতমুখী হয়েছে। ৪ নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা।

image of office

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। শুধু তাই নয়, শনিদেবের কৃপায় আপনার জীবনে আর্থিক সংকট কেটে যাবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। কোনও কাজেই আপনাকে পিছিয়ে থাকতে হবে না। সব কাজেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

image of office

মেষ রাশি

শনি বিপরীতমুখী হওয়ার কারণে মেষ রাশির (Aries) জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেকার রয়েছেন তাদের নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। সেই সঙ্গে আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। শনিদেবের কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত। এই সময়ে আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

image of office

মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় সকল কাজেই আপনার জীবনের সফলতা আসবে। আপনারা যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বেরোতে পারবেন। শুধু তাই নয়, আপনার পারিবারিক জীবনে যে সমস্যা ছিল সেটি কেটে যাবে। জীবনে কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্য নিশ্চিত। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। এসময়ে নতুন সম্পত্তি কিনতে পারেন। বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+