আগামী মাসে শনি পিছিয়ে যাচ্ছে! কোন কোন রাশির ধাইয়ার কবলে পড়ছে, জেনে নিন

আগামী মাসে শনি পিছিয়ে যাচ্ছে! কোন কোন রাশির ধাইয়ার কবলে পড়ছে, জেনে নিন

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই কিন্তু ঘর পরিবর্তন করে। আর এরা যখন রাশি পরিবর্তন করে থাকে, তার সরাসরি প্রভাব পড়ে বারো রাশির ওপরই। শনি ২৯ এপ্রিল তার প্রিয় রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনিদেব যখনই কোন রাশিতে গমন করেন তখনই অনেক রাশির ওপর শনির ধইয়া শুরু হয় আবার অনেকে শনির ধইয়ার থেকে মুক্তি পায়। ১২ জুলাই শনি পিছিয়ে যাচ্ছে, আর এই সময় দুটি রাশি ধইয়ার কবলে পড়বে। কর্কট ও বৃশ্চিক রাশির ধাইয়ার কবলে পড়বে।


মীন রাশির সাড়েসাতি শুরু

মীন রাশির সাড়েসাতি শুরু

তাছাড়াও এই গ্রহের নাম শুনলেই অনেকেই ভয় পান, কারণ শনির কুদৃষ্টি যদি কোন ব্যক্তির ওপর পড়ে তাহলে সে রাজা থেকে ফকির পর্যন্ত হতে পারে। শুধু তাই নয় শনির শুভদৃষ্টি অনেক মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়। শনি এপ্রিল মাসে ঘর পরিবর্তন করে নিজ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। জুলাই মাসে তা পিছিয়ে যাচ্ছে। এই সময়ে মীন রাশির সাড়েসাতি শুরু হবে। আর এই সময়ের ধনু রাশির লোকেরা সাড়েসাতি থেকে মুক্তি পাবে, কুম্ভ রাশিতে শনি ২০২৫ সাল পর্যন্ত থাকবে।

 কারা ধাইয়ার হাত থেকে মুক্তি পেয়েছেন

কারা ধাইয়ার হাত থেকে মুক্তি পেয়েছেন

শনি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ মিথুন ও তুলা রাশির ব্যক্তিরা শনির ধইয়ার হাত থেকে মুক্তি পেয়েছেন। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এর কবলে পড়েছেন। শনির কুদৃষ্টি যে ব্যক্তির ওপর পড়ে তাঁদের শারীরিক ও মানসিক ভাবে কষ্ট দেন এই গ্রহ। তবে, ব্যক্তির কর্মফল ঠিক থাকলে শনিদেব শুভ ফল দেন। কারণ শনিই একমাত্র গ্রহ যা ব্যক্তির কৃতকর্মের ফল দেয়।

কবে শনি বিপরীতমুখী হবে

কবে শনি বিপরীতমুখী হবে

১২ জুলাই শনি বিপরীতমুখী হবে। এই সময়ে কিন্তু মিথুন ও তুলা রাশির লোকেরা আবার শনি ধইয়ার কবলে পড়বেন। ২০২৩ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত শনির দশা চলবে। শনির ধাইয়া শুরু হওয়ার কারণে ব্যক্তিদের কর্মজীবন ও ব্যবসায় ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। চাকরিতে শুভ ফল পাবেন না। কোনোও গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে না। কোনো কাজে হতাশা হতে পারেন।

 শনির অশুভ দৃষ্টি এড়াতে কী কী করবেন

শনির অশুভ দৃষ্টি এড়াতে কী কী করবেন

যে সকল ব্যক্তিরা এই সময়ে শনির কবলে পরবেন তারা গুরুতর অসুস্থ হতে পারেন। আর শনির অশুভ দৃষ্টি এড়াতে দরিদ্র ব্যক্তিকে উরদের ডাল, কালো কাপড়, কালো তিল ও কালো ছোলা দান করুন। যদি এগুলি না করতে পারেন তাহলে কোলো যেকোনোও জিনিস দান করুন। সেই সঙ্গে প্রতি শনিবার শনিদেবের পুজো দিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+