দুইবার রাশি পরিবর্তন করতে চলেছে শনি, জানুন কাদের জীবনে পড়বে প্রভূত প্রভাব
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হলেন শনিদেব। তিনি আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে থাকেন। ন্যায়ের দেবতা হিসাবে বিবেচিত এবং জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচিত হয়ে থাকেন শনিদেব। কিন্তু এই বছর অত্যন্ত বিরল ভাবে শনি দুবার রাশি পরিবর্তন করতে চলেছে। একবার শনি স্বাভাবিকভাবে ট্রানজিট করবে। প্রথমবার ২৯ এপ্রিল, শনি রাশি পরিবর্তন করে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তবে ৫ জুন থেকে পুনরায় শনির বিপরীত গতি হয়ে ফিরে আসবে মকর রাশিতে। শনির এই অবস্থান বর্তমান থাকবে ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। আর এই বিরল গতি কোন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলতে চলেছে দেখা যাক।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই দুইবার রাশি পরিবর্তন খুবই শুভ দান করবে। এই রাশির জাতক জাতিকাদের সব কিছুতেই সফলতা আসবে এই সময়ে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা মাইনে বৃদ্ধির সম্ভাবনা আছে। মেষ রাশির জাতকরা সমাজে সম্মান পাবেন। তাঁরা নতুন চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতকারা ২৯ এপ্রিলের পর ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম পূর্ণ ফল দান করবে। এই সময় বৃষ রাশির ব্যক্তিরা নিজের যোগ্যতার উপর নির্ভর করে ইচ্ছামত কাজ পেতে পারেন। অফিসে বসের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। কাজের অনেক প্রশংসা এবং প্রচার হবে। অর্থ লাভ হবে।

ধনু রাশি
ধনু রাশির জাতক জতিকাদের জন্য এই সময় প্রচুর শুভ ফল বয়ে আনবে। চাকরি বা কাজের ক্ষেত্র থেকে লাভ হওয়ার কারণে টাকা রজগার হবে বেশি, ফলে আর্থিক পরিস্থিতিতে অনেক শক্তি থাকবে। বিদেশ ভ্রমণ হতে পারে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুবই উপকারী প্রমাণিত হবে।

মকর রাশি
মকর রাশির জন্যও এই সময়টা খুব শুভ হবে। প্রচুর অর্থ লাভ হবে। পেশা-ব্যবসার জন্য এই সময়টা খুব ভালো যাবে। নতুন চাকরি পেতে পারেন। একই পুরনো চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধি পাওয়া যেতে পারে। সেই সঙ্গে ব্যবসায়ীদের জন্য এই সময়টা অনেক লাভ বয়ে আনবে। বড় লগ্নিতে টাকা পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications