শনির ঘর পরিবর্তনের ফলে কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি
শনির ঘর পরিবর্তনের ফলে কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি
শনি রাশি পরিবর্তন কিন্তু প্রত্যেক রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনি আশীর্বাদপ্রাপ্ত, ন্যায়বিচারের দেবতা হিসেবে বিবেচিত। অনেকের জীবনে শনি যদি ভালো দৃষ্টি দিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি রাজার মত বাঁচতে পারেন। আবার কারোর ওপর খারাপ দৃষ্টি পড়লে তাঁকে রাস্তায়তেও নামতে হয়। ২৯ এপ্রিল নিজের রাশি কুম্ভ রাশিতে প্রায় ৩০ বছর পর শনি প্রবেশ করেছে। আর এই পরিবর্তনের জন্য বড় পরিবর্তন হতে চলেছে অনেক রাশির জীবনে। আড়াই বছর পর শনি তার ঘর পরিবর্তন করেছে। ৭৫ দিন থাকবে কুম্ভ রাশিতে বলে জানা গিয়েছে।

কবে শনি মকর রাশিতে প্রবেশ করবে
১২ জুলাই এর পর শনি নিজের রাশি মকর রাশিতে প্রবেশ করবে। তার কিছু রাশির অশুভ প্রভাব ফেলবে বা কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলবে এই ৭৫ দিন ধরে। তিন রাশির জাতক-জাতিকাদের বিশেষভাবে শুভ ফল দেবে শনি। তারা জীবনে যা করতে চাইবে এই সময় করতে তাই করতে পারবে। চাকরিক্ষেত্রে তাদের জীবনে একটা বড় সুবিধা রয়েছে। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির ওপর শুভ প্রভাব পড়বে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে। এই সময় শনি এই রাশির ব্যক্তিদের খুব সাহায্য করবেন। তাঁরা অনেক অর্থ পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতি করবেন। যারা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে চাইছেন, করতে পারেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, সেই সঙ্গে শরীরের দিকে একটু নজর দেবেন।

বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শনির ঘর পরিবর্তনের ফলে ৭৫ দিন খুব ভালো কাটবে। আর তার ফলেই বিশেষভাবে লাভবান হবেন তাঁরা। কর্মজীবনে শক্তিশালী সুবিধা হবে এই রাশির ব্যক্তিদের। নতুন চাকরিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মান বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন। তারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এই সময় জীবনের খুব ভালো সময় আপনাদের। শুভ কাজ এখনই শেহ করুন।

ধনু রাশি
এই সময়ে ধনু রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতির হাত থেকে মুক্তি পাবেন। আটকে থাকা কাজগুলো হয়ে যাবে। কর্মজীবনের সুবিধা পাবেন। পদোন্নতি, ইনক্রিমেন্ট, সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা যারা ব্যবসা করছেন তারা ব্যবসায়ে অনেক লাভ পাবেন। এই সময় আপনারা শনি দেবতাকে সন্তুষ্ট রাখুন। তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications