শনির অবস্থান পরিবর্তন এইসব রাশির জন্য দিতে চলেছে শুভ ফল
যেকোনও গ্রহের অবস্থান পরিবর্তন রাশিচক্রের উপর সরাসরি প্রভাব ফেলে থাকে। আর যার ফলে প্রভাবিত হয় বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনও। গ্রহের অবস্থানের ছোট পরিবর্তন কখনও কখনও জীবনে বড় অশান্তি সৃষ্টি করে। আর সেই পরিবর্তন বড় হলে বাড়তে পারে উদ্বেগ। ঠিক তেমনই অবস্থান পরিবর্তন হয়েছে কর্মফল দাতা শনি দেবের। আর শনিদেবের গতিবিধিকে সকলেই ভয় পেয়ে চলেন। তবে ২০২২ সালে শনিদেবের প্রভাবে শুভ ফল লাভ হতে চলেছে কয়েকটি রাশির। এই রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে ঘটে চলা সমস্যার সমাধান হতে চলেছে।

শনিদেবের রাশি পরিবর্তন
গ্রহদের মধ্যে সবথেকে ধীর গতিতে রাশি পরিবর্তন করেন শনি। সেই মতই এই বছরের এপ্রিল মাসে আড়াই বছর পর নিজের অবস্থান অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছেন কর্মের দেবো শনি। আর এই রাশি পরিবর্তন মকর থেকে কুম্ভ রাশিতে হতে চলেছে। শনির এই যাত্রা ৩টি রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখে নেওয়া যাক শনির রাশি পরিবর্তন কোন তিনটি রাশির উপর কেমন প্রভাফ ফেলতে চলেছে।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম কয়েক মাস বেশ বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এপ্রিল মাস থেকে এই রাশির জাতক জাতিকাদের শনির দশা কেটে যাবে। এমনিতেই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব রয়েছে। এই অবস্থান পরিবর্তনের কারণে সেই প্রভাব অনেকটাই কেটে যাবে।

মিথুন রাশি
ইতিমধ্যেই মিথুন রাশির ঢাইয়া প্রায় শেষের মুখে। শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার এটাই সুযোগ। জাতকদের কাজ দ্রুত ঘটতে শুরু করবে। অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই রাশি পরিবর্তন শুভ ফল লাভ করতে চলেছে। শনির অবস্থান পরিবর্তনে এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। সেই সঙ্গে কাজের ক্ষেত্রে সব বাঁধা বিপত্তি কেটে যাবে।

কোন কোন রাশির ক্ষেত্রে সমস্যা
শনিদেবের এই রাশি পরিবর্তন ধনু, তুলা এবং মিথুন রাশির জাতকদের স্বস্তি দেবে, তবে মীন, কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্য অনেক ঝামেলা নিয়ে আসবে। মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি শুরু হচ্ছে। অন্যদিকে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর শনি ঢাইয়া শুরু হবে। তবে যাঁদের কুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান শক্তিশালী, তাঁদের ক্ষেত্রে এই প্রভাব কিছুটা কম হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications