শনি গ্রহ তার ঘর পরিবর্তন করছে! কোন কোন রশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি
শনি গ্রহ তার ঘর পরিবর্তন করছে! কোন কোন রশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি
জ্যোতিষশাস্ত্র অনুসারে মোট ১২ টি রাশি আছে। তাদের মধ্যে গুরু রাশি হল বৃহস্পতি। সবচেয়ে ধীর স্থির গ্রহ শনি। আড়াই বছর পর পর সে তাঁর ঘর পরিবর্তন করে। তাঁর অবস্থান পরিবর্তনের সঙ্গে কিন্তু অন্যন্য গ্রহের সঙ্গে যোগসূত্র থাকে। শনি গ্রহের কারণে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে। জীবনে নেমে আসে বড় প্রভাব পড়ে।
চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি কিন্তু শনি গ্রহ তাঁর ঘর পরিবর্তন করে ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করেছে। আগামী ১৩ মাস শনি কিন্তু নক্ষত্রে অবস্থান করবে। তবে এর প্রভাব সব রাশির ওপর পড়বে। তবে পাঁচ রাশির জাতক-জাতিকাদের বিশেষ শুভ হতে চলেছে। জেনে নিন কোন কোন রাশির শুভ সময় উপস্থিত।

মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শুভ সময় উপস্থিত। অনেকদিন ধরে যে কাজ হচ্ছে না সেই কাজ শেষ হবে। কেরিয়ারে উন্নতি হবে। নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন।

বৃষ রাশি
এই রাশির ব্যক্তিরা এখন কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। চাকরির ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। আচমকাই কোথা থেকে টাকা আসবে তা বুঝতে পারবেন না।

মিথুন রাশি
এই রাশির লোকেরা অর্থ লাভ হবে। কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। নিজের ও পিতামাতার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। হালকা খাবার খান।

কর্কট রাশি
এই রাশির যে সকল ব্যক্তি এখন অবিবাহিত আছেন তাদের কিন্তু বিয়ের যোগ রয়েছে। আর যারা বিবাহিত তাঁরা স্ত্রীর সঙ্গে সময় কাটান,তাতে আপনার জীবনে সাফল্য মিলবে। সন্তানের দিকে বিশেষ নজর দিন। তাহলে পড়াশুনায় মিলবে সাফল্য।

ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকারা বর্তমান সময়ে যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য মিলবে। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। তবে পেটের সমস্যায় ভুগতে পারেন। কোনও রকম শরীর খারাপ হলেই আগেই চিকিৎসকের পরামর্শ নিন। না হলে কিন্তু বিপদ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications