Saturn In Astrology: জন্মকুণ্ডলীতে শনি দুর্বল স্থানে থাকলে এই সমস্যাগুলির মুখে পড়তে হয় ব্যক্তিকে

জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনি যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তির উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলে জানি। যে ব্যক্তি ভালো কাজ করেন শনি তাঁকে শুভ ফল দিয়ে থাকেন, যে ব্যক্তি খারাপ কাজ করেন শনি তাঁকে অশুভ ফল দিয়ে থাকেন।

Saturn In Astrology

মানসিক চাপ বাড়ে

শনি এক রাশি থেকে আরেক রশিতে প্রবেশ করতে আড়াই বছর সময় নেন। যে ব্যক্তির ওপর শনির অশুভ দৃষ্টি থাকে সে কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। জ্যোতিষীরা বলছেন, যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে দুর্বল স্থানে থাকে তাদের জীবনে সাফল্য আসে না, তারা কোনও কাজে সফলতা অর্জন করতে পারেন না। তাদের মানসিক আর্থিক চাপ ক্রমশ বাড়তে থাকে।

বারবার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়

বলা হয়, শনি যদি কারোর জন্মকুন্ডলীতে দুর্বল স্থানে থাকে তাঁকে নানান সমস্যায় ভুগতে হয়, গত জন্মের কাজের উপর ভিত্তি করেও মানুষকে ফল দেন দিয়ে থাকেন শনি। তাঁকে সর্বদাই নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কোনও শুভ কাজে সে খুব সহজেই সফলতা অর্জন করতে পারেন না।

ব্যবসায় ক্ষতি হয়

তাদের চাকরি থেকে ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে হয়, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা লেগে থাকে তার জীবনে। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে কাটাতে হয় তাঁকে। চাকরি জীবনে সফলতা অর্জন করতে পারেন না। ব্যবসায় বারবার সে ব্যর্থ হয়। সকলের সঙ্গে তর্ক বিতর্ক লেগে থাকে তাঁর। ব্যবসায়ের অর্থ ক্ষতির মুখে পড়তে থাকে সেই ব্যক্তিকে।

Saturn In Astrology

আর্থিক ক্ষতি হয়

জন্মকুণ্ডলীতে দুর্বল স্থানে শনি বসে থাকলে আর্থিকভাবে খুব অসুবিধার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিকে। তিনি যদি কারোর থেকে ঋণ নেন সহজে সেই ঋণ তিনি শোধ করতে পারেন না। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি লেগেই থাকে। শুধু তাই নয় দাম্পত্য জীবনেও তিনি সুখী হন না। এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে তার। আর্থিক সঙ্কট হওয়ার কারণে তার মানসিক চাপ প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে।

শরীর খারাপ হতে থাকে

জীবনে কখনো সাফল্য আসে না সেই ব্যক্তির। তার স্বাস্থ্যেরও কিন্তু বিরাট ক্ষতি হয়। তাঁকে স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়। বড় রোগের শিকার হতে হয় তাকে। আর যে কারণে তার অনেকটাই অর্থ ক্ষতি হয়। আর তার জন্য তার মানসিক চাপ বাড়তে থাকে। তাঁর শরীর ক্রমশ খারাপ হতে থাকে।

শনিকে শক্তিশালী করতে কী করবেন

যদি আপনারও জন্মকুণ্ডলীতে দুর্বল শনিকে শক্তিশালী করতে চান তাহলে প্রত্যেক শনিবার নিরামিষ খাবেন এবং দারিদ্র ব্যক্তিদের কালো রঙের জিনিস দান করার চেষ্টা করবেন। সেই সঙ্গে শনিবার করে নিষ্ঠা ভাবে শনিদেবের পুজো দেওয়ার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+