শনির ঘর পরিবর্তনে কোন কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হচ্ছে

শনির ঘর পরিবর্তনে কোন কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হচ্ছে

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে খুব বিশেষ বলে মনে করা হয়। কারণ এই গ্রহই একমাত্র কর্মফল অনুযায়ী ব্যক্তিকে ফল দান করে থাকে। আড়াই বছর অন্তর শনি ঘর পরিবর্তন করে থাকে। তখন সে সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। কারোর ওপর শুভ প্রভাব ফেলে আবার কারোর ওপর অশুভ প্রভাব ফেলে। চলতি বছরের এপ্রিল মাসে শনি তার নিজের রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে একইসঙ্গে ১২ জুলাই মকর রাশিতে প্রবেশ করেছে সে। শনি এই সময়ে সকল রাশির ওপরে বিশেষভাবে প্রভাব ফেলেছে। ছয়মাস শনি এই রাশিতেই থাকবে। তবে এই সময় তিন রাশির ওপরে শনির শুভ ফল দান করেছে, জেনে নিন সেই রাশি গুলি কী কী।

মীন রাশি

মীন রাশি

শনির ঘর পরিবর্তনের জন্য মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব শুভ সময় উপস্থিত। এই রাশির ব্যক্তিদের ১১ তম ঘরে অবস্থান করছে শনি। যাকে জ্যোতিষ শাস্ত্রে আয় ও লাভের ঘর বলেই মনে করা হয়। ব্যবসায় এই খুব সাফল্য অর্জন করতে পারবে। আকস্মিক কোথাও থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা নতুন কাজের চেষ্টা করছেন, তারা চাকরি পেয়ে যাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন তারা পরীক্ষায় পাস করতে পারবেন। শনি আপনার দ্বাদশ ঘরের অধিপতি, তাই আপনি এসময় চাকরি পেতে পারেন। তাছাড়া নতুন চাকরির পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আইনি বিষয় এই সময়ে এড়িয়ে চলুন। এ সময় আপনি পোখরাজ পড়তে পারেন যা আপনার জন্য শুভ রত্ন হিসেবে প্রমাণিত হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

শনির অন্য রাশিতে গমনের জন্য এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই রাশি নবম ঘরে অবস্থান করছে শনি। তাই এই রাশির নতুন কাজের সম্ভাবনা রয়েছে। জীবনে এরা যে কাজে হাত দেবে সেই কাজেই সফলতা পাবে। কর্মজীবনে অগ্রগতি আসবে। যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তাদের জন্য শুভ সময়। এই রাশিকে শুক্র দ্বারা শাসিত হচ্ছে। শুক্র আর শনির মধ্যে মিত্র সম্পর্ক, তাই এই সময়ে এই রাশির শুভ সময়। এই সময় আপনি হীরে পড়তে পারেন যা আপনার জন্য শুভ রত্ন হিসেবে বিবেচিত হবে।

ধনু রাশি

ধনু রাশি

শনি ধনু রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে। এই ঘরকে অর্থ এবং বক্তৃতার ঘর বলে মনে করা হয়। এই সময় আকস্মিক লাভ হতে পারে আপনাদের কারণ এ সময় আপনাদের উপর থেকে শনির সাড়েসাতি সরে যাচ্ছে। আপনি মানসিক যে অশান্তিতে ছিলেন সেটিকে চলে যাবে। আপনি এই সময় লটারি কাটতে পারেন, তা মেলার সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য চিন্তা করতে হবে না সে পড়াশোনা ঠিক করবে। আপনি পোখরাজ পড়তে পারেন যা আপনার জীবনের শুভ ফল দেবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+