২০০ বছর পর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে কাদের ভাগ্যের দ্বার উন্মোচিত করবেন, জানুন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। অনেক সময় গ্রহরা নানান যোগও তৈরি করে থাকে। যার ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপরে। শনিদেবকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি।

শনি যখন স্থান পরিবর্তন করায় সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ২০০ বছর পর শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। এসময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের। সেই রাশির তালিকায় কারা রয়েছেন, দেখুন।

astrology

  • মেষ রাশি

শনি নক্ষত্র পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। ঘনিষ্ঠ বন্ধু ও সিনিয়রদের কাছ থেকে সাহায্য পাবেন। আপনি পরিবারের সঙ্গে সম্পর্কিত যেকোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাই ও বোনদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন।ব্যবসায়ীদের তাঁদের জন্য খুব শুভ সময় শুরু হবে। কর্মজীবীদের ভালো সময়। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত।

  • কুম্ভ রাশি

শনির নক্ষত্র পরিবর্তনে কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক আপনার আরোও ভালো থাকবে। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থলাভ হতে পারে। আপনাকে আপনার পারিবারিক জীবনকে সুখী করার জন্য বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। আপনি আপনার পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন সম্পত্তি কেনার মালিক হবেন আপনি।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার সম্মান ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে খুব ভালো হবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের খুব ভালো সময় শুরু হবে। আপনি সন্তানের কোনও শুভ খবরে আরোও খুশি হয়ে উঠবেন। পেশা ও ব্যবসায় কাঙ্খিত অগ্রগতি হবে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা ভালো যাবে।পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+