শনি নক্ষত্র পরিবর্তন করায় সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়বে কাদের
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন স্থান পরিবর্তন করেন তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। আবার যখন সে সময় এই গ্রহ নানারকম যোগ তৈরি করে থাকে। এক রাশি থেকে অন্য রশিতে শনি প্রবেশ করতে সময় নেন আড়াই বছর।
বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতে অবস্থান করবে শনিদেব। ৬ এপ্রিল শনি নক্ষত্র পরিবর্তন করে পূর্বভাদ্র নক্ষত্রে প্রবেশ করেছে। অক্টোবর মাসের ৩ তারিখ পর্যন্ত একই নক্ষত্র বিরাজ করবে শনিদেব। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সেই রাশির তালিকায় কারা রয়েছেন, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্র ও শনির মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় মানসিক চাপ আপনার অনেকটাই কমবে। কেরিয়ারে উন্নতি করতে পারবেন। বাড়ির সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় চাকরি থেকে ব্যবসায়ে সফলতা আসবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং আপনার অনুভূতিগুলিও প্রকাশ করবেন, যা আপনার মনকে হালকা করবে। এই সময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। চাকরিজীবীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। এসময় ব্যবসায় আপনার খুব সফলতা আসবে। আপনি যদি সোনা ব্যবসায়ে যুক্ত থাকেন সেখানে সাফল্য নিশ্চিত আপনার।
- তুলা রাশি
শনি তুলা রাশির সপ্তম ঘরে রয়েছে। এসময় অবিবাহিতদের বিয়ে হয়ে যাবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সমাজে সম্মান বাড়বে। দাম্পত্য জীবনে আপনি সুখে থাকতে পারবেন। পারিবারিক জীবনেও সুখী হবেন। তাছাড়া যেকোনও শুভ কাজে হাত দিলে সেখানে সফলতা আসবে। দীর্ঘদিন ধরে আপনার যে কাজ আটকে আছে সেটি হয়ে যাবে। নতুন চাকরির সুযোগ আসবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গেই খুব সুখে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications