ত্রিশ বছর পর কুম্ভে মিলিত হতে চলেছে শনি ও সূর্য, চাকরিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলে জানি। আর সূর্য হল গ্রহদের রাজা। আগামী মাসে সূর্য ও শনি গ্রহের মিলন হবে কুম্ভ রাশিতে।
বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে । সূর্য ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ৩০ বছর পর কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলন ঘটবে। আর কুম্ভ রাশিতে এই দুই গ্রহের মিলনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের কেরিয়ার থেকে ব্যবসায় দুর্দান্ত সাফল্য আসবে, তাঁদের মধ্যে কারা রয়েছেন, দেখুন।

- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সন্তানের কোনোও সুখবরে আপনি আরোও খুশি হবেন। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। প্রেমিকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন আপনি, আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। এসময় কাউকে ঋণ দিলে সেই ঋণ খুব সহজেই আপনি ফেরত পেয়ে যাবেন। এসময় বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা। এসময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।কোনও শুভ অনুষ্ঠানে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনার সুখ্যাতি করবেন সকলে। সুখ শান্তি বজায় থাকবে। প্রেম জীবনে খুব সফলতা আসবে। প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতিকাদের শুভ সময় শুরু শুরু হবে। এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ধর্মীয় কোনও অনুষ্ঠানে আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন।যারা প্রেম জীবনে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। প্রেমের সম্পর্কে আরোও উন্নতি হবে। শুধু তাই নয়, আইনি সংক্রান্ত যেকোনোও ঝামেলায় জড়িয়ে পড়লে সেখান থেকে দ্রুত সমাধানের পথ খুঁজে পাবেন। আয়ের উৎস খুঁজে পাবেন। শরীর আপনার ভালোই থাকবে। তবে কোনোও কাজ করার আগে একটু সতর্কতা হয়ে করবেন। কঠোর পরিশ্রম করে জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন।
- কুম্ভ রাশি
এই দুই গ্রহের মিলনের কারণে কুম্ভ রাশির জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। নতুন গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। পেশা থেকে ব্যবসায় সফলতার শিখরে পৌঁছতে পারবেন আপনি। আপনার সম্মান ও প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে। স্ত্রীর কাছ থেকে কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications