Shani Rahu Yuti: শনি ও রাহুর মিলনে বাড়তি খরচে লাগাম দিতে হবে কোন রাশির ব্যক্তিদের
Shani Rahu Yuti: জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি ও রাহু গ্রহকে খুব অশুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহরা যখন কারোর উপর অশুভদৃষ্টি দেন তখন কোনও কাজে এগিয়ে যেতে পারেন না। সকল কাজেই তাদের বিপদের সম্মুখীন হতে হয়। আর্থিকভাবে তারা পিছিয়ে পরেন।
বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। মার্চ মাসের ১৫ তারিখ শনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে। অক্টোবর মাসের ১৭ তারিখ পর্যন্ত এখানেই থাকব সে। এই নক্ষত্রের অধিপতি রাহু । শনি ও রাহু মিলনে কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে, কাদের আর্থিক দিকে ক্ষতি হতে হবে। তারা কোনোও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। এসময় তাদের সকল কাজে পিছিয়ে পড়তে হবে। কোন কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে, দেখুন।

- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না, আপনাদের একটু সতর্ক হয় সব কাজ করতে হবে, সকলের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলবেন। ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন। এসময়ে আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজে পিছিয়ে পড়তে হবে আপনাকে। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা আসবে পাবেন না। গাড়ি চালালে সতর্ক থাকবেন, কারণ আপনার দুর্ঘটনা ঘটে সম্ভাবনা রয়েছে। এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন, তবেই জীবনে এগিয়ে যেতে পারবেন। এসময় শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পেট থেকে পা ব্যথা পর্যন্ত হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

- কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করতে হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন। না হলে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার বিবাদ বাধতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি কখনোই সুখী হবেন না। আর্থিক সঙ্কট দেখা দেবে জীবনে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications