Shani Rahu Yuti: শনি ও রাহুর অশুভ দৃষ্টি কোন রাশির ব্যক্তিদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি ও রাহু গ্রহকে আমরা অশুভ গ্রহ বলেই জানি, কারণ এই গ্রহরা যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর অশুভ দৃষ্টি দেন, তখন তিনি কোনও কাজে এগিয়ে যেতে পারে না। আর্থিকভাবে তাঁরা পিছিয়ে পড়েন। নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। তাই এই গ্রহের নাম শুনলে অনেকেই ভয়ও পেয়ে যান।
বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। এই গ্রহ এক স্থান থেকে অন্য স্থানে যেতে আঠারো মাস সময় নেয়। শনি কুম্ভ রাশিতে ১৫ মার্চ থেকে প্রবেশ করেছে ও ১৭ অক্টোবর পর্যন্ত শনি শতভিষা নক্ষত্রে থাকবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। তাদের মধ্যে কারা রয়েছে, দেখুন।

- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। কোনও কাজেই আপনার সফলতা আসবে না। এসময় খুব সাবধানে থাকতে হবে। আপনার জীবনে নানান সমস্যা বাড়তে থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেও আপনার আর্থিক ক্ষতি হবে, শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো, কারণ এই সময় আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজেই পিছিয়ে পড়বেন। স্বাস্থ্য আপনার খারাপ হয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত নানান সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। এসময় কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। এসময় আপনার নতুন সম্পত্তি না কেনাই ভালো। মনের গুপ্ত ইচ্ছা কখনোই পূরণ হবে না। অসুস্থ হয়ে পড়বেন। তবে শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন।

- কুম্ভ রাশি
কুম্ভ রাশি (Aquarius) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনাকে পিছিয়ে পড়তে হবে। এই সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সদভাব বজায় থাকবে না। সকলে আপনাকে ভুল বুঝবে। অশান্তি বাড়তে থাকবে। তবুও আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। এ সময় স্ত্রীর সঙ্গেও আপনার অশান্তি লেগে থাকবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications