Jupiter and Saturn Margi 2023: কবে শনি ও বৃহস্পতি মার্গী হবে, চাকরিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাদের
Jupiter and Saturn Margi 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে থাকে, আবার তারা বিপরীতমুখীও হয়, অনেক সময় গ্রহরা নানান যোগও তৈরি করে থাকে, যার প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপর।
শনি নভেম্বর মাসে ৪ তারিখ ও ৩১ ডিসেম্বর বৃহস্পতি মার্গী হবে। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়।

- মেষ রাশি
বৃহস্পতি ও শনি বিপরীতমুখী হওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সম্পদ বৃদ্ধি হবে। এসময়ে নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার সুখের মুখ দেখবেন। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতা, খুব লাভ হবে আপনার। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। শেয়ারবাজার, মার্কেটের ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।আপনার আর্থিকভাবে লাভ হবে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তাছাড়া নতুন সম্পত্তি কিনতে পারেন। বিদেশ যাত্রায় আপনার জীবনে সফলতা আসবে।
- তুলা রাশি
বৃহস্পতি ও শনির শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিয়ে খুব লাভ হবে।তাছাড়া আপনার যদি আটকে থাকা কোনও কাজ থাকে সেটি হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। সমাজের সম্মান বৃদ্ধি হবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন বা পরিবারের সকল সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবিদের স্যালারি বাড়তে পারে। সন্তানের জন্য কোনও সুখবরে আপনি খুশি হয়ে উঠবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications