Dhanteras 2023: ৫৯ বছর পর ধনতেরাসে তৈরি হচ্ছে বিরল কাকতাল, অর্থপ্রাপ্তি হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন অত্যন্ত শুভ দিন বলেই গণ্য হয়। এই ধনতেরাসের দিন সোনা ও রুপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ৫৯ বছর পর এই বিশেষ দিনে তৈরি হচ্ছে বিশেষ বিরল কাকতাল। এই সময় বৃহস্পতি তার নিজস্ব রাশি মেষ রাশিতে থাকবে, শুক্র কন্যা রাশিতে, সূর্য থাকবে তুলা রাশিতে।
সেই সঙ্গে ৩০ বছর পর শনি কুম্ভ রাশিতে থাকবে এবং এই গ্রহদের কারণে তৈরি হচ্ছে শশ যোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই সময় গুরু বৃহস্পতিবার সপ্তম দৃষ্টি থেকে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। ধনতেরাসে কিছু রাশির জাতক জাতিকাদের আকস্মিকভাবে লাভ হবে ,তাঁদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে আর্থিক লাভ হবে। শুধু তাই নয়, বেতন বৃদ্ধি হতে পারে, পরিবারের কারোর কোনও খুশির খবরে আপনিও আরও খুশি হয়ে উঠবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন। সন্তানের কোনোও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনার সাফল্যের সময় শুরু হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার।
- মকর রাশি
মকর রাশির(Capricorn) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময় যারা চাকরি খুঁজবেন তারা চাকরি পেয়ে যাবেন। এসময়ে আপনার জীবনে সুখ বজায় থাকবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। পৈত্রিক সম্পত্তির ফিরে পেতে পারেন। সৃজনশীল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন, যারা সরকারি চাকরি করছে তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications