আপনার সন্তানের পড়াশুনায় মন বসছে না,বসন্ত পঞ্চমীর দিন এই কাজগুলি অবশ্যই করুন
আপনার সন্তানের পড়াশুনায় মন বসছে না,বসন্ত পঞ্চমীর দিন এই কাজগুলি অবশ্যই করুন
পড়ুয়াদের কাছে একটি দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকে, সেটা হল বসন্ত পঞ্চমী। কারণ আমারা সবাই জানি বিদ্যা ও জ্ঞানের দেবী মা সরস্বতী। আর এই বসন্ত পঞ্চমী দিন দেবী সরস্বতীর পূজা করা হয়। যেসমস্ত ছাত্রছাত্রীদের পড়াশুনা করতে ভালো লাগে না বা সঠিকভাবে মনোযোগ দিতে পারেন না। সেই সব ছাত্র ছাত্রীদের এই বিশেষ দিনে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার। যার দ্বারা তাঁদের সমস্যার সমাধান করতে পারে। এবং সঠিকভাবে পড়াশুনায় মনোনিবেশ করতে পারেন।

৫ ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পূজা
জানেন কী এই বিশেষ দিনে কী কী করা হয়। বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবী সরস্বতীর দিন। এই দিনটিতে দেবীকে সঠিক আচারের সাথে পূজা করা হয়। এই বিশেষ দিনটিকে শ্রী পঞ্চমী ও সরস্বতী পঞ্চমী নামেও পরিচিত। পড়ুয়ারা নিজেরদের জ্ঞান বৃদ্ধির জন্য দেবী সরস্বতীর পূজা করে থাকেন। এই দিনটি সরস্বতীর প্রকাশ দিবস হিসেবে পালিত হয়। এবার বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হবে ৫ ফেব্রুয়ারি শনিবার।

সরস্বতীকে জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পের প্রধান দেবী বলা হয়
শাস্ত্র অনুসারে জানা গিয়েছে, দেবী শ্বেত পদ্মের উপর বীণা, পুস্তক ও হাতে মালা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তার বীণার সুমধুর সুরে বিশ্বজগতের সকল প্রানী কণ্ঠস্বর পেল। আর তখন থেকেই দেবী সরস্বতীকে জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পের প্রধান দেবী বলা হয়ে থাকে।
যে মানুষ মা সরস্বতী দেবীর পূজা করে থাকেন তার জ্ঞান লাভ হয়ে থাকে। কোন কোন বিষয়ে প্রতিকার করলে শিশুরদের অনেক সমস্যা থেকে মুক্তি মেলে, জেনে নিন।

এই বিশেষ দিনে কী কী প্রতিকার করলে উপকার মেলে
১) যদি কোন শিশুর কথা বলতে সমস্যা থাকে, তাহলে তার পরিবারের যো কোনও সদস্য শিশুটির জিভের উপর 'ওম হ্রীম শ্রী সরস্বত্যায় নমঃ' মন্ত্রটি লিখুন। খাগের কলম দিয়ে লিখুন। এতে শিশুর মুখে ভাষা ফুটবে। এবং ঠিকভাবে কথা বলতে পারবে।
২) যদি আপনার শিশু চুরি করা অভ্যাস থাকে, বা কোন শিশু পড়াশুনা করতে ভালো না লাগে তাহলে বসন্ত পঞ্চমীর দিন আপনার সন্তানের হাত থেকে সবুজ ফল নিবেদন করুন মা সরস্বতীকে। শিশুর যদি পড়াশুনায় মন না থাকে তাহলে মা সরস্বতীর মূল মন্ত্র, ওম সরস্বত্যয় ওম নমঃ জপ করান। এছাড়া শিশুর পড়ার ঘরে দেবী সরস্বতীর ছবি রাখুন।
৩) নবজাতক শিশুর জিভে রুপোর সূঁচের সাহায্যে মধু দিয়ে 'ওম আইম' মন্ত্রটি লিখুন। এতে শিশু বুদ্ধিমান ও মিষ্টভাষী হবে।












Click it and Unblock the Notifications